এক্সপ্লোর

মধ্য়প্রদেশে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৭, কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, মানবাধিকার শুধু মানুষের জন্যই! বললেন শিবরাজ

ঘটনার একটি প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, পুরকর্মী, স্বাস্থ্যকর্মীদের দিকে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাড়া করছে একদল লোক। কোভিড ১৯ য়ে মৃত এক ব্য়ক্তির বাড়ির লোকজনকে পরীক্ষা করতে যাচ্ছিলেন ওই স্বাস্থ্যকর্মীরা।

ভোপাল: মধ্যপ্রদেশে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোরের তাট পাত্তি বাখাল এলাকায় পুলিশের ব্যারিকেড ভাঙা, স্বাস্থ্যকর্মীদের একটি টিমের ওপর হামলায় অভিযুক্ত এরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় যুক্ত বাকিদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইন্দোরের পুলিশ সুপার (সাফারা) ডি কে তেওয়ারি। ধৃতদেরও বাকিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার একটি প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, পুরকর্মী, স্বাস্থ্যকর্মীদের দিকে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাড়া করছে একদল লোক। কোভিড ১৯ য়ে মৃত এক ব্য়ক্তির বাড়ির লোকজনকে পরীক্ষা করতে যাচ্ছিলেন ওই স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এলাকার বাসিন্দাদের একাংশের প্রবল বাধার মুখে পড়েন তাঁরা। ইট-পাথরের ঘায়ে কেউ জখম হননি বটে, তবে কোনওক্রমে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৩৬, ১৪৭ ও ২৬৯ ধারায় একটি মামলা রুজু হয়েছে এ ব্যাপারে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মনোভাব অত্যন্ত কঠোর। তিনি কড়া বার্তা দিয়ে ট্যুইট করেছেন, এটা কিন্তু স্রেফ একটা ট্যুইট নয়। কঠোর হুঁশিয়ারি দিলাম। মানবাধিকার থাকবে শুধু মানুষের জন্যই। মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তির পরিবারকে স্ক্রিনিং করতে গেলে স্বাস্থ্যকর্মীদের পাথর নিয়ে তাড়া করার তীব্র নিন্দা করেছেন মুসলিম ধর্মগুরুরা। তাঁদের বক্তব্য, ডাক্তারদের ওপর ভরসা রাখতে হবে আমাদের। তাঁরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচানোর চেষ্টা করছেন। কারও উচিত নয় তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা। যদিও ভোপালের এক ধর্মগুরুর খেদ, এমন বেশ কিছু ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যা দেখলে মনে হবে রোগীরা ক্রিমিনাল। ৫৪ বছর বয়সি ব্য়ক্তিটিকে ধরে মধ্য়প্রদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮। মোতি তাবেলা এলাকার বাসিন্দা লোকটিকে ২৯ মার্চ মহারাজা যশবন্ত রাও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ২দিন ধরে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল, গত ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর সর্দি-কাশি ছিল না বলে জানা গিয়েছে। এমনকী সাম্প্রতিক অতীতে তিনি বাইরে কোথাও নাকি যাননি। তিনি কোনও কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসেছিলেন কিনা, সে ব্যাপারেও কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget