এক্সপ্লোর

I.N.D.I.A Meet : 'মোদি সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী', দুর্নীতি ইস্যুতে মোদি সরকারকে পাল্টা আক্রমণ I.N.D.I.A -র

অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দুর্নীতি ইস্যুতে বিরোধীদের  আক্রমণ করেছেন। এবার মুম্বইয়ে তৃতীয় দফায় বিরোধীদের বৈঠকের পর সেই দুর্নীতি ইস্যুতে পাল্টা মোদি সরকারের উদ্দেশে ধারাল আক্রমণ করল  I.N.D.I.A জোট ।

আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা : দুর্নীতি ঘিরে এখন আবর্তিত হচ্ছে ভারতের রাজনীতি! শাসক বনাম বিরোধী, দু পক্ষের হাতিয়ার দুর্নীতি! মোদির পাল্টা দুর্নীতি ইস্যুকেই এবার হাতিয়ার করল বিরোধীদের জোট   I.N.D.I.A । ২৩ জুন, পাটনায় প্রথম বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি! তার কয়েকদিন পরই বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী।

অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দুর্নীতি ইস্যুতে বিরোধীদের  আক্রমণ করেছেন। তাঁর মুখে উঠে এসেছে বাংলার বিভিন্ন দুর্নীতি মামলার প্রসঙ্গ গত জুন মাসেই মোদি বলেছিলেন, ' ২৩ হাজার কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রোজভ্যালি, সারদা, শিক্ষক নিয়োগ, গরুপাচার, কয়লা পাচার দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না।'  

আরও পড়ুন :

 'দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে', অধীরের কটাক্ষ

পরবর্তীতে I.N.D.I.A জোটের উদ্দেশে আক্রমণ শাণিয়ে বলেন, ' লক্ষ কোটি টাকার দুর্নীতি। এইজন্যই দেশের মানুষ বলছে, এটা তো কট্টর দুর্নীতিগ্রস্ত সম্মেলন হচ্ছে। কট্টর দুর্নীতিগ্রস্ত সম্মেলন হচ্ছে।'

বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী বিরোধী রাজনৈতিক দলের সেকেন্ড রাউন্ডের বৈঠকের ঠিক আগের মুহূর্তেও, দুর্নীতি ইস্যুতে চাঁছাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদি।

ইন্ডিয়া জোটের বেঙ্গালুরু বৈঠকের আগে মোদি বলেছিলেন, ' জনতা দেখছে, এই দলগুলি কেন একত্রিত হচ্ছে। জনতা দেখছে, কোন আঠা এদের জুড়ছে। কীভাবে ছোট ছোট স্বার্থের জন্য় মূল্য় আর সিদ্ধান্তের সঙ্গে সমঝোতা হচ্ছে। কেরলে বাম-কংগ্রেস রক্তের পিপাসু, বেঙ্গালুরুতে দুদলের নেতা হাতে হাত রেখে হাসছে। লোকে দেখছে, বাংলায় বাম-কংগ্রেসের কর্মীদের তৃণমূল হামলা করছে। তাদের নেতা তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছে না। দেশবাসী বলছে, এটা মিশন নয়, বাধ্য়বাধকতা।' 

আর, এবার মুম্বইয়ে তৃতীয় দফায় বিরোধীদের বৈঠকের পর সেই দুর্নীতি ইস্যুতে পাল্টা মোদি সরকারের উদ্দেশে ধারাল আক্রমণ করল  I.N.D.I.A জোট । সূত্রের দাবি, শুক্রবারের বৈঠকে রাহুল গাঁধী বলেন, ' নরেন্দ্র মোদির এমন ভাবমূর্তি এমন প্রচার করা হয়, যেন তিনি খুব সৎ। কিন্তু আসলে এমনটা নয়। সত্য়িটা হল, নরেন্দ্র মোদি সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী। মোদি সরকার সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার। এই বিষয়টা  I.N.D.I.A জোটের প্রচারেও আনতে হবে। ' 

অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, ' দেশে যে মোদি সরকার রয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এটাই দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত ও অহঙ্কারি সরকার।' 

যে লালুপ্রসাদ যাদব ৫টি পশুখাদ্য় মামলায় আদালতে দোষী সাব্য়স্ত হয়েছেন, বর্তমানে জামিনে বাইরে রয়েছেন, সেই তাঁকে আবার শোনা গেল দুর্নীতি ইস্য়ুতে নিজের সাফাই দিতে!  ' কতটা মিথ্যা বলে ওরা সরকারে এসেছিল। বলেছিল নেতাদের টাকা সুইস ব্যাংকে আছে। বলেছিল সেই টাকা ফেরত নিয়ে এসে ১৫ লাখ দেবে৷ আমিও খাতা খুলেছিলাম। আমার পরিবারের ছেলে-মেয়ে-বউ মিলিয়ে ১১ জন খাতা খুলেছিলাম। সারা দেশ খাতা খুলল। আর কী মিলল? আমি কোনও দূর্নীতি করিনি পশুখাদ্যে।' 

দুর্নীতি ইস্য়ুতে কখনও সরকার উল্টে গেছে, আবার কখনও দুর্নীতির হাজার অভিযোগ সত্ত্বেও শাসক দলের ক্ষমতায় প্রত্য়াবর্তন হয়েছে, এই দু ধরণের উদাহরণই এ দেশে আছে। আসন্ন লোকসভা নির্বানে দুর্নীতি কত বড় ফ্য়াক্টর হয়, তার উত্তর আর কয়েক মাস বাদেই মিলবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget