এক্সপ্লোর

US-Iran War: ইরানকে ক্ষতিপূরণ দেবে আমেরিকা? যুদ্ধ থামাতে তিনটি শর্ত পেশ করল তেহরান

Iran War: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধসমাপ্তির তিনটি শর্ত পেশ করেছেন।

নয়াদিল্লি: নয় নয় করে দ্বিতীয় সপ্তাহ পার হওয়ার জোগাড়। আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ চলছে এখনও। সেই আবহে আমেরিকা এবং ইজ়রায়েলের সামনে তিনটি শর্ত রাখল ইরান। ওই তিনটি শর্ত মেনে নিলে তবেই যুদ্ধ থেকে সরে আসার কথা ভাবা হবে বলে জানিয়েছে তেহরান। (US Iran War)

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধসমাপ্তির তিনটি শর্ত পেশ করেছেন। রাশিয়া এবং পাকিস্তানের কথাও তুলে ধরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রাশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আবারও বলছি, ইরান আঞ্চলিক শান্তি টিকিয়ে রাখার পক্ষে। ইহুদি শাসক এবং আমেরিকার উস্কানিতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার রাস্তা একটাই—ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যত ফের যে আগ্রাসন নেমে আসবে না, তার সপক্ষে গ্যারান্টি দিতে হবে আন্তর্জাতিক মহলকে’। (Iran War)

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম হামলা চালায় ইরানে। দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেইকে হত্যা করা হয়। সেই থেকে হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই যুদ্ধের দরুণ জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে, অর্থনৈতিক সঙ্কট নেমে আসতে পারে বলেও আশঙ্কা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দাবি উঠছে সব মহল থেকেই। একদিন আগে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শীঘ্রই যুদ্ধ শেষ হবে। আর তার পরই নিজেদের শর্ত পেশ করল ইরান। 

এর আগে, ইরানের সশস্ত্রবাহিনীর মুখপাত্র আবুলফজল শেকরচি জাননা, আমেরিকা যদি ইরানের বন্দরে হামলা চালায়, সেক্ষেত্রে পারস্য উপসাগর সংলগ্ন কোনও বন্দর, কোনও অর্থনৈতিক কেন্দ্রই রক্ষা পাবে না। তাঁদের সেনা আরও তীব্র আঘাত হানবে বলে জানান তিনি। আমেরিকা যাতে উপসাগরীয় দেশগুলির মাটি ব্যবহার করতে না পারে, সেই হুঁশিয়ারিও দেন।  

তার পর পরই পেজেশকিয়ানের এই বার্তা ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কারণ আমেরিকা এবং ইজ়রায়েলেও এই যুদ্ধ নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ট্রাম্প দাবি জানালেও, ইরানে ক্ষমতার পালাবদলের কোনও সম্ভাবনা নেই আপাতত। ইজ়রায়েলের এক আধিকারিক জানান, ইরানে গণ অভ্যুত্থান ঘটবে, বর্তমান শাসকের পতন ঘটবে বলে কোনও ইঙ্গিত নেই এখনও পর্যন্ত। সেই আবহে পেজেশকিয়ানের বার্তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ শেষ হওয়ার মুখে? আশায় বুক বাঁধছেন অনেকেই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget