এক্সপ্লোর

Monkeypox Outbreak: বিশ্বে ছড়াচ্ছে মাঙ্কি পক্স, 'সবরকমভাবে তৈরি ভারত', জানাল আইসিএমআর

Monkeypox Case: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তরফে জানিয়ে দেওয়া হয় যে ক্রমবর্ধমান সংক্রমণের এই পরিস্থিতিতে ভারত সবভাবে প্রস্তুত।

নয়া দিল্লি: মাঙ্কি পক্সের (Moneypox) সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এবার আর্জেন্টিনায় (Argentia) ২ জনের শরীরে মিলল সংক্রমণ। মূলত ইউরোপ (Europe) এবং উত্তর আমেরিকার (North america) দেশগুলিতে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানান হয়েছে এখনও পর্যন্ত ২০০টি সংক্রমণের ঘটনা সামনে এসেছে।  সেগুলি এমন দেশে পাওয়া গিয়েছে, যেখানে সাধারণত মাঙ্কিপক্সের সংক্রমণের দেখা পাওয়া যায় না। 

এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর তরফে জানিয়ে দেওয়া হয় যে ক্রমবর্ধমান সংক্রমণের এই পরিস্থিতিতে ভারত সবভাবে প্রস্তুত। আইসিএমআর আধিকারিক জানিয়েছেন যে ভারতে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সের থাবা পড়েনি। আইসিএমআর-এর তরফে সংবাদসংস্থা এএনআইকে জানান হয়, ভারত সংক্রমণের জন্য প্রস্তুত কারণ এটি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। ভারতে এখনও কোনও খবর পাওয়া যায়নি।                       

আরও পড়ুন, এবার মাছের দামেও আগুন, মাথায় হাত আম জনতার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) কোভিড-১৯ টেকনিক্যাল হেড মারিয়া ভন কেরখোভ জানিয়েছেন, আরও বেশি নজরদারি শুরু করলে আরও বেশি মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা সামনে আসবে। যদিও এই সংক্রমণ ঠেকানো সম্ভব বলেই মন্তব্য করেছেন তিনি। দেশগুলিকে আরও বেশি করে নজরদারি করার বার্তা দিয়েছেন তিনি।  

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি পক্সে আক্রান্ত পশুদের কামড় থেকে সংক্রমণ ছড়াতে পারে। এছাড়াও, আক্রান্ত পশুদের রক্ত, লোম, রক্তরস থেকেও ছড়াতে পারে। এমনকি আক্রান্ত পশুর মাংস সঠিক পদ্ধতি মেনে রান্না না করে খেলেও মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাঁরা আরও জানাচ্ছেন, সংক্রমিত ব্যক্তির পোশাক, বিছানা, তোয়ালে থেকে অন্য ব্যক্তির মধ্যে মাঙ্কি পক্স ছড়াতে পারে। 

এর মধ্যেই দেশে দেখা দিয়েছে টমেটো ফ্লু। কেরলের কোল্লাম জেলায় ইতিমধ্যেই এই জ্বরে অন্তত ৮০ শিশু আক্রান্ত। জানা গিয়েছে এটি মূলত শিশু দেহেই হচ্ছে। আক্রান্ত শিশুদের প্রায় প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম বলেই জানা গিয়েছে। পক্স, চিকনগুনিয়ার মতো রোগের উপসর্গ বা লক্ষণের সঙ্গে মিল রয়েছে। গা ব্যথা, প্রচন্ড জ্বর, ক্লান্তির মতো উপসর্গ থাকছে। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?

ভিডিও

Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget