এক্সপ্লোর

Monsoon Arrival: এল নিনো-কে ঘিরে উদ্বেগ রয়েইছে, এ বছর বর্ষাও ঢুকছে দেরিতে

Indian Monsoon:মঙ্গলবার মৌসম ভবন জানিয়েছে, এ বছর বর্ষা ঢুকতে দেরি হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিক থেকে কেরলে বৃষ্টি শুরু হতে সময় লাগবে।

নয়াদিল্লি: প্রচণ্ড দাবদাহের মধ্যেই মাটি ভিজেছে বেশ কয়েক বার। তার পর থেকেই বর্ষার অপেক্ষায় দিন গোনা চলছে (Indian Monsoon)। কিন্তু চাতকের মতো বসে থাকাই সার, এ বছর বর্ষা দেরিতে আসবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর (IMD)। মঙ্গলবার ভারতীয় মৌসম বিভাগের তরফে এমনটাই জানানো হয়েছে। স্বভাবতই তাতে উদ্বেগ বেড়েছে। কারণ বর্ষা দেরিতে এলে গ্রীষ্ম আরও দীর্ঘায়িত হবে এবং তার জেরে জ্বালা ধরানো গরম বেশ কিছুদিন ভোগাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে (Monsoon Arrival)। 

মঙ্গলবার মৌসম ভবন জানিয়েছে, এ বছর বর্ষা ঢুকতে দেরি হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিক থেকে কেরলে বৃষ্টি শুরু হতে সময় লাগবে। মৌসম ভবনের তরফে বলা হয়, "কেরলে বর্ষা  ঢুকতে ঢুকতে ৪ জুন হয়ে যাবে। চার দিন দেরি হবে বলে মনে করা হচ্ছে আপাতত।" সাধারণত ১ জুন নাগাদই কেরল উপকূলে বৃষ্টি শুরু হয়। এ বার তাতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। 

তবে বর্ষা দেরিতে ঢুকলেও, বৃষ্টির অনুপাতে তেমব কোনও হেরফের হবে না বলে মনে করা হচ্ছে। কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে পর পর দু'দিন  বৃষ্টি হলেই ভারসাম্য ফিরবে বলে দাবি আবহবিদদের। সোমবার IMD-র প্রধান এম মহাপাত্র জানান, সাত দিন পর্যন্ত দেরি হলেও চলতে পারে। এ ক্ষেত্রে চাষের কাজ এবং গোটা দেশের বৃষ্টির উপর তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Dust Storm in Delhi: আচমকা ধুলোঝড়ে ঢাকল রাজধানী, একধাক্কায় বিষিয়ে গেল বাতাস, যে কারণে এমন পরিস্থিতি...

মৌসম বিভাগের মতে, বর্ষা সময়ের আগে আসুক অথবা দেরিতে, গোটা দেশে তার প্রভাব পড়বে এমন বলা যায় না। আঞ্চলিক পরিবেশের উপর তা নির্ভর করে। এর আগে, গত ১১ এপ্রিল বলা হয়েছিল যে, এ বছর বর্ষা স্বাভাবিকই হবে। তবে বর্ষার দ্বিতীয়ার্ধে এল নিনো কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। এল নিনোর ফলে পূর্ব এবং প্রশান্ত মহাসাগর উষ্ণ হয়ে ওঠে।  কয়েক বছর অন্তর অন্তরই এমন পরিস্থিতি দেখা দেয়, যার ফলে ফসল নষ্ট হওয়া থেকে, দাবানল এমনকি হড়পা বানেরও আশঙ্কা থাকে। 

আরও পড়ুন: Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

সাধারণত কেরল হয়েই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, চারমাস ব্যাপী বর্ষার আগমন ঘটে দক্ষিণ-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। ১৫ জুলাইয়ের পর থেকে তা গোটা দেশে ছড়িয়ে পড়ে। তার জন্য দক্ষিণ-পশ্চিমে বৃষ্টি নামার অপেক্ষা করে থাকে গোটা দেশ। এ বারে তাই দেরিতে বর্ষা ঢোকার পূর্বাভাসে উদ্বেগ ছড়িয়েছে। কারণ ভারত এখনও মূলত কৃষি নির্ভর দেশ, যার জন্য বর্ষা অত্যন্ত জরুরি। দেশের বার্ষিক বৃষ্টিপাতের ৭৫ শতাংশই মেলে বর্ষায়। তাই বর্ষা আসতে দেরি হলে, বৃষ্টির পরিমাণে হেরফের হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।

আবহবিদরা যদিও জানাচ্ছেন, এর তেমনও প্রভাব পড়বে না। তবে গত পাঁচ বছরে হাতেগোনা কয়েক বারই বর্ষার আগমনে হেরফের ঘটেছে। ২০১৮ এবং ২০২২ সালে বর্ষা সময়ের আগেই ঢুকে পড়ে। আবার ২০১৯ এবং ২০২১ সালে কয়েক দিন দেরিতে আগমন ঘটে বর্ষার।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Gujrat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget