এক্সপ্লোর

মৃত্যুর আগে দুটি ফোন করেন সুশান্ত সিংহ রাজপুত, জানাল মুম্বই পুলিশ

বেলা ১২টা ২৫-এ খুলে ফেলা হয় বেডরুমের দরজা। উদ্ধার হয় অসংখ্য মানুষের হার্টথ্রবের ঝুলন্ত দেহ।

মুম্বই: রবিবার গোটা দেশ যখন ছুটি কাটাচ্ছে, তখন নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন সুশান্ত সিংহ রাজপুত। তার আগের রাতে দুজনকে ফোন করেছিলেন তিনি। জানাল মুম্বই পুলিশের তদন্তকারী দল। যে চিকিৎসক তাঁর ডিপ্রেশনের চিকিৎসা করতেন আজ তাঁর সঙ্গে পুলিশ কথা বলতে পারে। জানা গিয়েছে, রাত ১টা ৪৭ মিনিটে সুশান্ত ফোন করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। কিন্তু রিয়া ফোন ধরেননি। এরপর ১টা ৫১ মিনিটে তিনি ফোন করেন তাঁর বন্ধু-অভিনেতা মহেশ শেট্টিকে, মহেশও ধরেননি ফোন। তদন্তে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটায় মহেশ সুশান্তকে ফোন করেন। কিন্তু সুশান্ত আর ফোন ধরেননি। মহেশ ভাবেন, তিনি ঘুমোচ্ছেন, এক ঘণ্টা বাদে, সাড়ে নটা নাগাদ ফের ফোন করেন। কিন্তু এবার আর ফোন বাজেনি। সুশান্তের বন্ধুদের সঙ্গে কথা বলে ও কল রেকর্ড ঘেঁটে এই তথ্য পুলিশের হাতে এসেছে। সুশান্তের রাঁধুনি নীরজ ও বাড়িতে থাকা অন্যান্য লোকরা জানিয়েছেন, ব্রেকফাস্টের ঠিক আগে তিনি এক গ্লাস ডালিমের রস খেয়েছিলেন।  বেলা ১০টা ২৫ মিনিটে নীরজ তাঁর দরজায় ধাক্কা দেন, তিনি কী খাবেন জানতে চেয়ে। কিন্তু তিনি আর সাড়া দেননি।  নীরজ ছাড়াও বাড়িতে ছিলেন সুশান্তের এক বন্ধু ও আর এক কাজের লোক কেশব। সুশান্তের বন্ধুর ঘুম ভাঙে বেলা ১১টা নাগাদ। কাজের লোকদের কাছ থেকে তিনি সুশান্তের কথা জানতে পারেন, দরজায় ধাক্কা দেন। সাড়া না পাওয়ায় ফোন করেন তাঁর মোবাইলে, ভেতরে ফোন বেজে যায়, কেউ ধরেনি। এরপর খবর দেওয়া হয় গোরেগাঁওয়ের বাসিন্দা সুশান্তের দিদি ঋতুকে। তখনই চলে আসেন ঋতু। ততক্ষণে একজন কাজের লোক এক চাবিওয়ালাকে ডেকে ফেলেছেন সুশান্তের শোওয়ার ঘরের দরজা খুলতে। ঋতুর স্বামী হরিয়ানা সরকারের আধিকারিক, তিনি তাঁকে ফোন করেন, বলেন গোটা ঘটনা। সুশান্তের জামাইবাবু তখন ফোন করেন মুম্বই পুলিশ কমিশনারকে। বেলা ১২টা ২৫-এ খুলে ফেলা হয় বেডরুমের দরজা। উদ্ধার হয় অসংখ্য মানুষের হার্টথ্রবের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধের জেরে মৃত্যু হয়েছে তাঁর। তবে তিনি ডিপ্রেশনে ভুগতেন বলে জানা গেলেও মহারাষ্ট্র সরকার পেশাদারি শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, মুম্বই পুলিশ সে দিকটিও তদন্ত করে দেখবে। টুইটে তিনি বলেছেন, সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, সুশান্ত পেশাদারি শত্রুতার কারণে হতাশায় ভুগতেন। পুলিশ সে ব্যাপারে তদন্ত করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget