এক্সপ্লোর

Narendra Modi: মুখে অক্সিজেন মাস্ক পরে সনিয়া, ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদি

Sonia Gandhi: বুধবার সোশ্য়াল মিডিয়ায় সনিয়ার একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল।

নয়াদিল্লি: অক্সিজেন মাস্ক পরানো মুখে। তবে উদ্বেগের ছাপ নেই  চেহারায়। বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠক সেরে যখন ফিরছেন, বিমানে এমন অবস্থাতেই বসে ছিলেন কংগ্রেস সাংসদ সনিয়া গাঁধী (Sonia Gandhi)। গায়ে জড়ানো ছিল শাল। ছেলে রাহুল গাঁধী সেই ছবি সামনে আনতেই কংগ্রেস নেত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর নিলেন তাঁর স্বাস্থ্যের। বেঙ্গালুরু থেকে যান্ত্রিক গোলযোগের জন্য় জরুরি অবতরণ হয় সনিয়া-রহুলের বিমানের। সে ব্যাপারেও খোঁজ নেন মোদি (Narendra Modi)। 

বুধবার সোশ্য়াল মিডিয়ায় সনিয়ার একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। তাতে অক্সিজেন মাস্ক পরিহিত সনিয়াকে বসে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে রাহুল লেখেন, 'মা, চাপের মধ্যে মাধুর্য ধরে রাখার উদাহরণ'। বেঙ্গালুরু থেকে ফেরার পথে ওই বিমানেরই জরুরি অবতরণ হয়, যান্ত্রিক গোলযোগের কারণে।

বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সনিয়াকে ফোন করেন মোদি। জানতে চান, সনিয়ার শারীরিক অবস্থা কেন, বিমানের জরুরি অবতরণে কোনও সমস্যা হয়েছিল কিনা। কংগ্রেস সূত্রে খবর, মোদির সৌজন্যের বিনিময়ে সনিয়াও সৌজন্যমূলক ব্যবহারই করেছেন। জানিয়েছেন, শরীর ঠিক আছে তাঁর। কোথাও কোনও সমস্যা হয়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

আরও পড়ুন: Manipur Violence: দীর্ঘ ১৬ বছর অনশন করেছেন, আজ সেই মণিপুর দেখে অসহায় বোধ হচ্ছে, মুখ খুললেন ইরম শর্মিলা

বিমানে কেবিন প্রেসারে পতন ঘটলে অক্সিজেন মাস্ক পরতে হয়। জরুরি পরিস্থিতিতে তেমন সব বন্দোবস্তি রয়েছে বিমানে। তবে ৭৬ বছর বয়সি সনিয়া নিজে দীর্ঘ দিন ধরে অসুস্থ। এ বছরের গোড়াতেই হাসপাতালে ভর্তি হয়েছিল তাঁকে। শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়ে তার। শ্বাসকষ্টে ভুগছিলেন তার জেরে। 

শারীরিক অসুস্থতার জেরেই বিগত কয়েক বছরে সক্রিয় রাজনীতিতে তেমন দেখা যায় না সনিয়াকে। কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। মল্লিকার্জুন খড়্গে এই মুহূর্তে সেই দায়িত্বে আসীন। তবে শারীরিক অসুস্থতা নিয়েই রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'য় অংশ নিয়েছিলেন সনিয়া। সেখানে রাহুলের আপত্তি সত্ত্বেও মছিলে হাঁটেন তিনি। তাতে জুতোর ফিতে খুলে গেলে মাটিতে বসে তা বেঁধেও দিতে দেখা যায় রাহুলকে। 

হাঁটার মুহূর্তে সনিয়া হাঁফিয়েও যাচ্ছিলেন বলে জানা যায়। পরে তাঁকে ধরে গাড়িতে তুলে দেন রাহুল। এর পর মোদি-পদবী বিতর্কে সরকারি বাংলো ছাড়তে হলে সনিয়ার বাসভবনেই গিয়ে ওঠেন রাহুল। বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির অধিবেশনে সনিয়ার উপস্থিতি তাই খবরের শিরোনামে জায়গা পেয়েছিল। বৈঠকের আগের দিন সকলের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেন সনিয়া। বৈঠক সম্পন্ন হলে, তবেই রওনা দেন দিল্লির উদ্দেশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget