এক্সপ্লোর

CAA Implementation: লোকসভা নির্বাচনের আগেই সিদ্ধান্ত, মার্চেই দেশে কার্যকর হতে পারে CAA

Lok Sabha Elections 2024: দিল্লির একটি সূত্র অন্তত তেমনই দাবি করছে।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন  (CAA) কার্যকর হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো, মার্চ মাসেই ভারত জুড়ে CAA কার্যকর করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। দিল্লির একটি সূত্র অন্তত তেমনই দাবি করছে। বেশ কিছু দিন ধরেই যদিও এ নিয়ে চর্চা চলছিল। (CAA Implementation)

CAA নিয়ে যদিও গোড়া থেকেই বিতর্ক। বিতর্কিত এই আইনের আওতায় পড়শি দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অমুসলিম সংঘ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার পক্ষপাতী কেন্দ্র। সেই  লক্ষ্য বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার একটি পোর্টালের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে খবর। ওই পোর্টালের মাধ্য়মেই পড়শি দেশের অমুসলিম নাগরিকরা ভারতের নাগরিকত্ব পেতে নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানা যাচ্ছে। (Lok Sabha Elections 2024)

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, নথিপত্র ছাড়াই পড়শি দেশের নাগরিকরা আবেদন জানাতে পারবেন। দীর্ঘমেয়াদি ভিসার আবেদন জানিয়ে ইতিমধ্যে পাকিস্তান থেকেই সর্বাধিক আবেদন জমা পড়েছে, যা নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ। সেই সব আবেদন জেলা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। গত দু'বছরে ন'রাজ্যের ৩০টি জেলার ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্রসচিবদের পড়শি দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে। 

আরও পড়ুন: Prashanth Balakrishnan Nair: সংসার চালাতে কুয়েতে পড়েছিলেন বাবা, ছেলে ‘গগনযান’ অভিযানের নায়ক গ্রুপ ক্যাপ্টেন নায়ার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ১৪১৪ জনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তাঁদের আবেদন মঞ্জুর করা হয়। 

২০১৯ সালে দেশের সংসদে CAA পাশ করায় কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। কারণ এই আইনের আওতায় এই প্রথম ভারতের নাগরিকত্ব পাওয়ার অন্যতম শর্ত হয়ে ওঠে ধর্ম। যদিও কেন্দ্রের যুক্তি ছিল, পড়শি দেশে বিশেষ করে ইসলামিক দেশগুলিতে সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টানরা অত্যাচারের শিকার হন। তাঁদেরকেই ভারতের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত। গৃহীত হয়েছে। যদিও সমালোচকদের দাবি, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে উল্লেখ রয়েছে, CAA তার সম্পূর্ণ পরিপন্থী। পাশাপাশি, লোকসভা নির্বাচনের আগে CAA নিয়ে নতুন ররে জিগির তোলা হচ্ছে বলেও দাবি কেন্দ্রে ক্ষমতাসীন BJP-র বিরোধী দলগুলির।

সেরা শিরোনাম

Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget