এক্সপ্লোর

Narendra Modi At Ayodhya : প্রাণপ্রতিষ্ঠা শেষে রাম লালার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম, ১১ দিন পর উপবাসভঙ্গ মোদির

Ram Mandir inauguration in Ayodhya: পুষ্পাঞ্জলির পর করলেন আরতি। তারপর বহু প্রতীক্ষিত প্রাণপ্রতিষ্ঠার পর শিশু-রামের মূর্তির সামনে করলেন সাষ্টাঙ্গ প্রণাম। 

অযোধ্যা : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় ( Ayodhya ) রামমন্দিরের ( Ram Mandir )  উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।

বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপাচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি। তারপর বহু প্রতীক্ষিত প্রাণপ্রতিষ্ঠার পর শিশু-রামের মূর্তির সামনে করলেন সাষ্টাঙ্গ প্রণাম। 

১১ দিন আগেই একটি অডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি প্রাণপ্রতিষ্ঠা পর্যন্ত উপবাস রাখবেন। এই কয়েকদিন তিনি দেশের বিভিন্ন মন্দিরে পরিভ্রমণ করেন। সূত্রের খবর, এই কদিন শুধুমাত্র ডাবের জল খেয়ে ছিলেন তিনি। রাতে বিশ্রাম নিয়েছেন কম্বলের উপর। সোমবার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শেষে উপবাস ভঙ্গ করেন তিনি। 

রামমন্দির উদ্বোধনের ঠিক আগে রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথপুরম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।   পুজো দেন কেথান্ডারামস্বামী মন্দিরে। গত ১২ জানুয়ারি, মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দির থেকে আচার পালন শুরু করেছিলেন তিনি। শনিবার তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। হাতির শুঁড়ে তুলে দেন মাউথ অর্গ্যান। সুর তোলে হাতি। ঘুরে দেখেন অরুলমিগু রামনাথস্বামী মন্দিরও।     

 

Narendra Modi At Ayodhya : প্রাণপ্রতিষ্ঠা শেষে রাম লালার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম, ১১ দিন পর উপবাসভঙ্গ মোদির 

সোমবার অভিজিৎ মুহূর্তে ৮৪ সেকেন্ডের মধ্যে মোদির হাতে রামলালার নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়। রামলালার কৃষ্ণশিলা মূর্তিতে চক্ষুদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন RSS প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। প্রাণপ্রতিষ্ঠার পর মন্ত্রোচ্চারণ করে পদ্মফুল দিয়ে রামলালার পায়ে অঞ্জলি দেন মোদি। রুপোর প্রদীপ নিয়ে আরতিও করেন।              

এদিন সকাল ১১টায় অযোধ্যার সাকেত স্কুল মাঠের হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর কপ্টার। উৎসব মুখর অযোধ্যার ছবি আকাশ 
পথে ভিডিয়ো করেন মোদি। সকাল ১১টা ১৬-য় রাম জন্মভূমিতে পৌঁছন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৫-এ হাতে লাল বস্ত্র ও পুজোর সামগ্রী নিয়ে সিংহ দ্বার দিয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।গণেশের সামনে বসে সঙ্কল্প করে। প্রধানমন্ত্রীকে সংকল্প করান সুনীল শাস্ত্রী। 
                     

আরও পড়ুন : 

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget