এক্সপ্লোর

Modi on Ajit Pawar: 'অজিতজী মানুষের নেতা, চিরকাল গরিবের পাশে থেকেছেন', মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রয়াণে বলছেন নরেন্দ্র মোদি

Narendra Modi on Ajit Pawar: এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহারাষ্ট্রের বারামতির কাছে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ পাঁচজনের মৃত্যু।
  • নির্বাচনী প্রচারে বারামতিতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।
  • ঘটনার কারণ জানতে যথাযথ তদন্তের দাবি উঠেছে।

কলকাতা: মহারাষ্ট্রের বারামতির কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সেই সঙ্গে মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরও ৪ জনের। আজ সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে বারামতির উদ্দেশে আসছিলেন তিনি। গতকাল মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার পর নির্বাচনী প্রচারে আজ বারামতীতে যাওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সূত্রের খবর, সকাল ৮টা ৪৫ নাগাদ, বারামতির কাছে অবতরণের সময় ভেঙে পড়ে সেই বিমান। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। 

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে ছবি শেয়ার করে মোদি লিখেছেন, 'শ্রী অজিত পাওয়ার জি ছিলেন মানুষের নেতা। একেবারে তৃণমূল স্তর থেকে তাঁর যোগাযোগ ছিল। একজন ভীষণ কর্মক্ষমতাশালী মানুষ হিসেবে তাঁর পরিচিতি ছিল, একেবারে সামনের সারিতে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন তিনি। গরিব মানুষদের পাশে তিনি সবসময়ের জন্য ছিলেন। ওঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ, দুঃখিত। ওঁর পরিবার আর ওঁর যে অগণিত অনুরাগীরা রয়েছেন, তাঁদের জন্য সমবেদনা। ওম শান্তি।'

 

এর আগে, সোশ্যাল মিডিয়ায় আরেকটা পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, 'মহারাষ্ট্রের বারামতির কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটেছে। অনেক মানুষ তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন। যে সমস্ত মানুষেরা আজকের ঘটনায় গভীরভাবে শোকাহত, তাঁদের সবার জন্য সমবেদনা। তাঁদের প্রত্যেকের পাশে আমরা আছি।'

 

অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ' অজিত পাওয়ারের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। বারামতীতে বিমান দুর্ঘটনায় উপ মুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। শরদ পাওয়ার-সহ অজিতের পরিবার, পরিজনকে সমবেদনা । ঘটনার যথোপযুক্ত তদন্তের হওয়া দরকার' । সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা প্রকাশ করার পাশাপাশি দিল্লি যাওয়াও স্থগিত করলেন । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget