এক্সপ্লোর

২০১৫-১৯ সময়কালে ৫৮ দেশে ঘুরেছেন মোদি, জানেন কত খরচ হয়েছে?

এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া ও চিনে ৫ বার করে গিয়েছেন প্রধানমন্ত্রী....

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশযাত্রা নিয়ে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। শুধু তাঁর বিদেশযাত্রাই নয়, এর ফলে হওয়া সরকারি খরচ নিয়েও খোঁচা দিয়েছে বিরোধীরা।

করোনা-কালে বিদেশযাত্রা বন্ধ থাকলেও প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা খতিয়ান পেশ করল কেন্দ্র। রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন লিখিত জবাবে জানিয়েছেন, ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ৫৮টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী। খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা।

২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া ও চিনে ৫ বার করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন মোদি।

মুরলীধরন জানিয়েছেন এই সফরগুলির মধ্যে কিছু ছিল বহুপাক্ষিক সফর। অর্থাৎ একাধিক দেশ যোগ দিয়েছিল। এছাড়া, কিছু ছিল প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর।

করোনা-কালের আগে প্রধানমন্ত্রীর শেষ বিদেশ সফর ছিল ব্রাজিল। ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২০১৯ সালের নভেম্বরে ব্রাজিলে গিয়েছিলেন মোদি। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা।

কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই সফরগুলি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে পারস্পরিক বোঝাপড়া বা সমঝোতা মজবুত করেছে। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে। তেমনই মানুষের সঙ্গে মানুষের আদানপ্রদানও আরও নিবিড় হয়েছে।

লিখিত বিবৃতিতে বিদেশ প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাতীয় উন্নয়নের জন্য আর্থিক বৃদ্ধি ও দেশবাসীর শ্রীবৃদ্ধি হয়েছে।’’ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তার মতো আন্তর্জাতিক বিষয়গুলিও বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছে।

নেপাল নিয়েও সরকারের বক্তব্য জানিয়েছেন মুরলীধরন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারত নির্ভরতা কাটাতে নেপাল চিনের সঙ্গে বেশ কিছু বাণিজ্য চুক্তি করছে। জবাবে মন্ত্রী জানিয়েছেন, কাঠমাণ্ডুর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিজস্ব অবস্থানেই রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামালানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামালানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget