এক্সপ্লোর

লকডাউনের বিধি মেনে বিয়ে, প্রশংসায় গান বাজাল পুলিশ, তারিফ মুখ্যমন্ত্রী উদ্ধবের

করোনা পরিস্থিতিতে সবরকম বিধি মেনেই তাঁরা বিয়ে করলেন। তাঁদের এই সুবিবেচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। শুভেচ্ছা বার্তা দিয়ে গানও গেয়েছে তারা।

মুম্বই: করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে সারা বিশ্বের জীবনযাত্রা। থমকে গেছে স্বাভাবিক জীবনচর্যা। বড় বড় উৎসব-অনুষ্ঠানও বাতিল হয়েছে লকডাউনের জেরে। অনেকেই আত্মীয় পরিজনদের ডাকতে পারবেন না ভেবে বাতিল করেছেন বিয়েও। কিন্তু চারহাত এক করা থেকে পিছু হটলেন না, নাসিকের দম্পতি। বাহুল্যবর্জিত ভাবে ছিমছাম বিয়ের অনুষ্ঠান সারলেন যুগল। করোনা পরিস্থিতিতে সবরকম বিধি মেনেই তাঁরা বিয়ে করলেন। তাঁদের এই সুবিবেচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। শুভেচ্ছা বার্তা দিয়ে গানও গেয়েছে তারা। প্রশংসা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁদের বিয়ের ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
View this post on Instagram

लॉकडाऊनचे सर्व नियम पाळून घरातल्या घरात लग्न करणाऱ्या जोडप्याला नाशिक पोलिसांनी अनोख्या शैलीत दिल्या शुभेच्छा! • A couple decided to get married at home, without violating any lockdown rules, so the @nashikpolice had their own way to celebrate and congratulate the newly weds.

A post shared by Chief Minister’s Office (@cmomaharashtra_) on

ভিডিওয় দেখা গেছে, নববিবাহিত দম্পতি ব্যালকনি থেকে বাইরে চোখ রেখেছেন। বাইরে থেকে পুলিশরা লাউডস্পিকারে কথা বলছেন। পুলিশদের বলতে শোনা গেল, “ সবার জানা উচিত এই মেয়েটি কোনও বিধি লঙ্ঘন না করেই বিয়ে সেরেছেন। বিয়েতে কোনও উৎসবের রঙও দেননি। আমাদের খারাপ লাগছে এমন একটা পরিস্থিতিতে আপনাকে বিয়ে করতে হল। আমি আমার ফোনে আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য একটি গান বাজাচ্ছি। আমি জানি লকডাউনের শেষে আপনাদের জন্য ভাল দিন অপেক্ষা করছে। তখন বিয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে পারবেন আপনারা।” মারাঠি ভাষায় এই শুভেচ্ছা বার্তা দেওয়ার পর সুন্দর একটি রোম্যান্টিক গানও বাজিয়ে শোনান। নাসিকের এই যুগলের বিয়ে অনেককে অনুপ্রাণিত করবে বলে আশা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Punjab News : পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget