এক্সপ্লোর

প্রশ্নে নিরাপত্তা:সিআইএ-এর নজরে আধার কার্ডের তথ্য, ইঙ্গিত উইকিলিকসের

নয়াদিল্লি: বৃহস্পতিবার এক রিপোর্ট প্রকাশ করে উইকিলিকস। সেখানে তারা দাবি করেছে, ভারতের বর্তমান ন্যাশনাল আইডি কার্ড আধারের তথ্যভাণ্ডারে নজরদারি চালাচ্ছে মার্কিন গোয়েন্দাসংস্থা সিআইএ। সূত্রের খবর, তারা ক্রস ম্যাচ টেকনোলজির সাহায্যে ভারতের আধার কার্ডের তথ্যভাণ্ডারে নজর রাখছে। দ্য ওটিএস অর্থাত্ অফিস অফ টেকনিক্যাল সার্ভিস, সিআইএ-র এই শাখার বায়োমেট্রিক কালেকশন সিস্টেম রয়েছে। উইকিলিকস তাদের ওয়েবসাইটে দাবি করেছে প্রসঙ্গত, অনলাইনে নজরদারি চালাতে সিআইএ ক্রস ম্যাচ টেকনোলজির এক্সপ্রেস লেন ব্যবহার করছে। আর এই মার্কিন সংস্থাই বায়োমেট্রিক সফটওয়্যার তৈরিতে বিশেষজ্ঞ। এই সংস্থাই ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)কেও বায়োমেট্রিক পরিষেবা দিয়েছে। ইউআইডিএআই-এর তত্ত্বাবধানেই ভারতে আধার কার্ড তৈরি হয়েছে। এদিকে আধারের নিরাপত্তা সংক্রান্ত দুটি টুইট উইকিলিকসের তরফে করা হলেও, এই খবরের সত্যতা স্বীকার করেনি ভারত। প্রসঙ্গত, আধারের নিরাপত্তার বিষয়টি নজরে রাখার জন্যে একটি উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মূলত সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে আধার বাধ্যতামূলক করার যে নির্দেশিকা কেন্দ্র জারি করেছে, সেই নিয়ে দেশের শীর্ষ আদালতে একটি মামলা চলছে। পিটিশনে দাবি করা হয়, আধার বাধ্যতামূলক হলে যেকোনও ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে। সেই মামলাতেই গত ২৪ অগাস্ট শীর্ষ আদালত রায় দেয় গোপনীয়তার অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে এবং সেটা সংবিধান দ্বারা সুরক্ষিত।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget