এক্সপ্লোর

আরএসএস তাত্ত্বিক রাকেশ সিনহা সহ চার নতুন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদ অনুসারে আজ নতুন চার সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই চার নতুন সদস্য হলেন কৃষক নেতা রাম শাকাল, আরএসএস তাত্ত্বিক রাকেশ সিনহা, শিল্পী রঘুনাথ মহাপাত্র ও নৃত্যশিল্পী সোনাল মানসিংহ। লেখক ও আরএসএস তাত্ত্বিক রাকেশ ‘ইন্ডিয়া পলিসি ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সাম্মানিক ডিরেক্টর। এছাড়া তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত মোতিলাল নেহরু কলেজের অধ্যাপক। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চেরও সদস্য তিনি। বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলম লেখেন এই আরএসএস তাত্ত্বিক। রাজনৈতিক মহলের মতে, রাজ্যসভায় বিভিন্ন বিষয়ে সরব হবেন রাকেশ। পাথর খোদাই করে বিভিন্ন ভাস্কর্য নির্মাণের বিষয়ে ওড়িশার শিল্পী রঘুনাথের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। ১৯৫৯ থেকে তিনি ভাস্কর হিসেবে কাজ করে চলেছেন। তাঁর ছাত্র সংখ্যা দু’হাজারেরও বেশি। পুরীর জগন্নাথ মন্দিরের সৌন্দর্যায়নের পাশাপাশি বিভিন্ন প্রাচীন স্থাপত্য ও সৌধ সংরক্ষণের বিষয়েও কাজ করে চলেছেন তিনি। এই শিল্পীর তৈরি ৬ ফুট উচ্চতার বেলেপাথরের সূর্য মূর্তি সংসদের সেন্ট্রাল হলে রাখা আছে। তাঁরই তৈরি কাঠের বুদ্ধমূর্তি রাখা আছে প্যারিসের বুদ্ধ মন্দিরে। ২০০১-এ পদ্মভূষণ ও ২০১৩-তে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন রঘুনাথ। সম্প্রতি ‘সম্পর্ক ফর সমর্থন’ অভিযান উপলক্ষে ভুবনেশ্বরে গিয়ে এই শিল্পীর সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবার রথযাত্রার দিনেই তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হল। রাজনৈতিক মহলের মতে, আগামী বছরের বিধানসভা নির্বাচনে ওড়িশায় ভাল ফল করাই বিজেপি-র লক্ষ্য। সেই কারণেই এই রাজ্যের গর্ব রঘুনাথকে সম্মানিত করা হল। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে বিখ্যাত সোনাল। ৬ দশকেরও বেশি সময় ধরে তিনি ভরতনাট্যম ও ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। তিনি বিখ্যাত কোরিওগ্রাফার, নৃত্য শিক্ষিকা, সুবক্তা ও সমাজকর্মী। ১৯৭৭ সালে দিল্লিতে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কেন্দ্র গড়ে তোলেন সোনাল। উত্তরপ্রদেশের কৃষক নেতা রাম শাকাল ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে বিজেপি-র হয়ে রবার্টসগঞ্জ থেকে লোকসভা নির্বাচনে জেতেন। সারাজীবন ধরে দলিত সম্প্রদায়ের জন্য কাজ করে চলেছেন তিনি। কৃষক, শ্রমিক ও অভিবাসীদের জন্য তাঁর কাজ সব মহলেই সমাদৃত। রাজনৈতিক মহলের বক্তব্য, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলিতদের কাছে টানতেই শাকালকে রাজ্যসভায় মনোনীত করল বিজেপি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget