এক্সপ্লোর

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া উচিত ব্রিটিশ সরকারের, সৌধ সফরে বললেন লন্ডনের মেয়র

অমৃতসর: জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া উচিত ব্রিটিশ সরকারের। বললেন ভারত সফরে আসা লন্ডনের মেয়র সাদিক খান। সাদিকের দাদু-ঠাকুমার জন্ম হয়েছিল অবিভক্ত ভারতে। তাঁর বাবা-মা পাকিস্তান থেকে ব্রিটেন পাড়ি দিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগে ১৯১৯-এর হত্যাকাণ্ডের শহিদদের গভীর শ্রদ্ধা জানান সাদিক। গতকাল অমৃতসরে আসা সাদিক জালিয়ানওয়ালাবাগ সৌধে রাখা ভিজিটর্স বুকে লেখেন, জালিয়ানওয়ালাবাগে আসতে পেরে আবেগে আপ্লুত আমি। নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। সময় হয়েছে ব্রিটিশ সরকারের শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেওয়ার। বৈশাখীর প্রাক্কালে ১৯১৯-এর সেই ট্র্যাজেডি কখনই যেন বিস্মৃত না হই আমরা। ১৯১৯-এর ১৩ এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ট ডায়ারের নির্দেশে ব্রিটিশ বাহিনী গুলি চালিয়েছিল নিরস্ত্র প্রতিবাদীদের ওপর। মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় সাদিক বলেন, আমার কাছে জালিয়ানওয়ালাবাগে আসাটা অত্যন্ত জরুরি ছিল। এখানকার ইতিহাস আমরা সবাই জানি। আমার মত, জালিয়ানওয়ালাবাগের গুলিচালনার জন্য ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত। কিছু মানুষ গণহত্যা শব্দটা ব্যবহার করেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ তাঁর মতকে স্বাগত জানান। বলেন, ব্রিটিশ প্রশাসনের এক প্রতিনিধির এহেন শুভ প্রস্তাব বাস্তবায়িত হলে তা ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলবে এবং হয়তো স্বাধীনতার লড়াইয়ে যন্ত্রণা, কষ্ট সহ্য করা ভারতীয়দের কিছুটা মানসিক শান্তিও দেবে। স্বর্ণমন্দির দর্শনেও যান সাদিক, অংশ নেন লঙ্গর সেবায়। তাঁকে শিরোপা দিয়ে সম্মান জানান শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। তিনদিনের ভারত সফরে নয়াদিল্লি, মুম্বইয়েও গিয়েছেন সাদিক। ব্রিটিশ রাজধানীর সঙ্গে ভারতের বন্ধন শক্তিশালী করতেই তাঁর এই সফর।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget