এক্সপ্লোর

কাশ্মীরের বদগামে খতম জঙ্গি, অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে পাথর, সংঘর্ষে হত ৩

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বদগামে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া সন্ত্রাস দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হল। তবে জওয়ানরা যখন ডেরায় আটকে পড়া জঙ্গির মোকাবিলায় ব্যস্ত, তখন সেই জঙ্গিকেই পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে পাথর ছোঁড়ে স্থানীয় লোকজন। বিরাট মারমুখী জনতাকে সামলাতে পাল্টা আঘাত করে জওয়ানরা। প্রাণ হারায় তিনজন। সকলেই যুবক, বয়স কুড়ির ঘরে। জখম হয়েছে ১৮ জন। শেষ খবর, জঙ্গি দমন অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশকর্মী। জনৈক সেনাকর্তা বলেন, এক জঙ্গি খতম হয়েছে, সংঘর্ষস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে। এক আধাসামরিক জওয়ানের জখম হওয়ার খবরও মিলেছে। পুলিশকর্তাটি জানান, জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে এদিন ভোরে চাদুরার দুরবাগ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তবে ঘাপটি মেরে থাকা একমাত্র জঙ্গি গুলি চালাতে থাকে। টানা বেশ কয়েক ঘণ্টা গুলির লড়াই চলে। তার মধ্যেই নিরাপত্তাবাহিনীকে নিশানা করে ইট, পাথরবৃষ্টি হতে থাকে। পাথরছোঁড়া জনতার সঙ্গে সংঘর্ষ চলে জওয়ানদের। জাহিদ দার, সাকিব আহমেদ ও ইশফাক আহমেদ ওয়ানি নামে তিন যুবক প্রাণ হারায়। তিনজনের দেহে আগ্নেয়াস্ত্রের আঘাত রয়েছে বলে খবর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ চলতে থাকার খবর মিলেছে। গত বছর থেকেই জম্মু ও কাশ্মীরে একটা প্রবণতা  দেখা যাচ্ছে যে, সেনা-আধাসামরিক বাহিনী কোথাও জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে গেলেই তাদের নিশানা করে বিক্ষোভ দেখাচ্ছে, পাথর ছুঁড়ছে স্থানীয় লোকজন। সেই সুযোগে জওয়ানদের ফাঁকি দিয়ে চম্পট দিচ্ছে জঙ্গিরা। বাধ্য হয়ে সম্প্রতি সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানিয়ে দেন, স্থানীয় মানুষ সন্ত্রাস দমন অভিযানে নিরাপত্তাবাহিনীকে বাধা দিলে তাদেরও জঙ্গিদের সহযোগী বলেই ধরা হবে। তাছাড়া সংঘর্ষস্থলের তিন কিমি এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করছে রাজ্য প্রশাসন। তাতেও অবশ্য বিক্ষোভে ছেদ পড়েনি। এদিন মুখ্যমন্ত্রী মেহবুুবা মুফতি তিন যুবকের মারা যাওয়ার ঘটনায় গভীর উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন, এভাবে তাজা প্রাণ চলে যেতে  দেখলে খুব খারাপ লাগে। সেইসঙ্গে তিনি বলেছেন, গত তিন দশকের হিংসায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে। কাশ্মীরের মানুষ ফল ভুগছেন। আমরা জানি অনেক সমস্যার সমাধান করতে হবে। কিন্তু  হিংসাই দস্তুর হয়ে  উঠলে তা সম্ভব নয়।  সব পক্ষেরই সংযত হয়ে চলার দরকার যাতে ইতিবাচক আবহাওয়া তৈরি হতে পারে, অসন্তোষ থাকলে তাও শান্তিপূর্ণ ভাবে করা উচিত। এদিকে বিচ্ছিন্নতাবাদীরা কাল চাদুরায় তিন যুবকের মৃত্যুর প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget