এক্সপ্লোর

শ্রীনগর লোকসভা কেন্দ্র ও দেশের ১০টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন, কাশ্মীরে বিক্ষোভকারীদের থামাতে চলল গুলি, মৃত ৪

শ্রীনগর: শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে অশান্ত কাশ্মীর। একদল বিক্ষোভকারী পাথর ছুঁড়ে ভোট বানচালের চেষ্টা করায় শুরু হয় অশান্তি। গুলিতে ৪ জনের মৃত্যু হয়। পিডিপির প্রাক্তন নেতা তারিক হামিদ কার পদত্যাগ করায় খালি হয়েছে এই শ্রীনগর কেন্দ্র। কাশ্মীরী বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ওই আসন থেকে লড়ছেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা। কিন্তু সকাল থেকেই এলাকায় অশান্তি চলছে। অশান্তির জেরে বেলা এগারোটা পর্যন্ত ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে কম, মাত্র ৩.৩ শতাংশ। ভোট ঠেকাতে বুদগাম জেলায় একটি ভোটদান কেন্দ্রের ওপর পাথর ছুঁড়তে শুরু করে কয়েকশো বিক্ষোভকারী। বাড়ি ভাঙচুর করে পেট্রোল বোমা ছোঁড়ে তারা। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তারক্ষী বাহিনী। এতে ৪ যুবকের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। index 1.php index 2.php একইভাবে উত্তপ্ত শ্রীনগরের তিনটি জেলা। ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর, বুদগাম ও গান্ডেরবাল জেলার ২৪টিরও বেশি এলাকায় পাথর ছোঁড়া চলছে। চারুরা এলাকায় বিক্ষোভকারীরা প্রচণ্ডভাবে পাথর ছুঁড়তে থাকায় দুটি ভোটদান কেন্দ্র পরিত্যাগ করে সরে যেতে বাধ্য হন নির্বাচন কর্মীরা, সরে যায় নিরাপত্তা বাহিনীও। ওই এলাকায় বিক্ষুব্ধরা একটি বাসও জ্বালিয়ে দিয়েছে। বুদগাম, ইচগাম ও মালুরা এলাকায় নিয়মিত বড়সংখ্যক ভোট পড়ে। কিন্তু অশান্তির ভয়ে ভোটাররা এবার আর বাড়ি থেকে বার হচ্ছেন না। পাশাপাশি ভোট চলছে মধ্যপ্রদেশ, দিল্লি, হিমাচলপ্রদেশ, অসম, রাজস্থান, কর্নাটক ও ঝাড়খণ্ডের ৯টি বিধানসভা কেন্দ্রে। ভোট হচ্ছে এ রাজ্যের দক্ষিণ কাঁথি আসনেও। মধ্যপ্রদেশের ভিন্ডের অটের ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের সাংকরি গ্রামে কংগ্রেস প্রার্থীর গাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ। হামলা এড়াতে পারেনি সংবাদমাধ্যমের গাড়িও। index.php ১৩ তারিখ বার হবে ভোটের ফল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget