এক্সপ্লোর

সিবিএসই-র প্রশ্ন ফাঁস: ২৫ জনকে জেরা করল দিল্লি পুলিশ, জাভড়েকরের পদত্যাগ দাবি কংগ্রেসের

হায়দরাবাদ: সিবিএসই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে আজ একটি কোচিং সেন্টারের মালিক, ১৮ জন ছাত্র-ছাত্রী, কয়েকজন শিক্ষক সহ ২৫ জনকে জেরা করল দিল্লি পুলিশ। এই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে যন্তরমন্তরে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। এরই মধ্যে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও সিবিএসই-র চেয়ারপার্সন অনিতা কারওয়ালকে বরখাস্ত করার দাবি জানিয়েছে কংগ্রেস। জাভড়েকর আবার বলেছেন, প্রশ্ন ফাঁসের ঘটনা দুর্ভাগ্যজনক। অপরাধীরা ছাড় পাবে না। সোম বা মঙ্গলবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (অপরাধ) আর পি উপাধ্যায় জানিয়েছেন, ‘এখন আমরা শুধু দিল্লিতেই তদন্ত করছি। সারা দেশে প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। যদি দিল্লির বাইরেও কোথাও প্রশ্ন ফাঁসের কথা জানা যায়, তাহলে সেখানে আমরা বিশেষ দল পাঠাব। এখনও পর্যন্ত জানা গিয়েছে, দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষার নির্দিষ্ট দিনের আগেই প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়। আজ যাঁদের জেরা করা হয়েছে, তাঁদের মধ্যে সাতজন কলেজপড়ুয়া সহ ১৮ জন ছাত্র-ছাত্রী, পাঁচজন শিক্ষক-শিক্ষিকা এবং অন্য দু’জন ছিলেন। কীভাবে প্রশ্ন ফাঁস হল, কীভাবে সেই প্রশ্ন ছড়িয়ে দেওয়া হল এবং এর ফলে কারা লাভবান হল, সেটা খুঁজে বার করাই আমাদের লক্ষ্য।’ এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেন, ‘চৌকিদার দুর্বল, তাই এত লিক হচ্ছে।’ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, তাঁরা জাভড়েকর ও অনিতাকে বরখাস্ত করা এবং হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন। পাল্টা রাহুলকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘রাহুল গাঁধী তাঁর নিজের দিনগুলির কথা স্মরণ করছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget