এক্সপ্লোর

‘আগেও ভয় পাইনি, এখনও পাচ্ছি না...অবশেষে বিচার পেলাম’: রাম রহিমের হাতে ধর্ষিতা

চণ্ডীগড়: তাঁর ধর্ষক এখন হাজতবাসে। রাম রহিমের সাজা ঘোষণার পর প্রথমবার মুখ খুললেন নির্যাতিতা তথা অন্যতম অভিযোগকারিণী।

একটি সর্বভারতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৯ সালে যখন প্রথম আদালতে ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলাম, তখনও ও (ডেরা প্রধান) সেখানে হাজির ছিল। আমি তখনও ভয় পাইনি। এখনও পাচ্ছি না।

নির্যাতিতা বলেন, তিনি বললেন, ধর্ষক রাম রহিমকে আগেও ভয় পাইনি, এখনও পাচ্ছি না। এতদিনে মনে হচ্ছে বিচার পেলাম। তিনি যোগ করেন, তাঁকে বিভিন্ন সময়ে বহু হুমকি দিয়েছে রাম রহিম। কিন্তু, তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

নির্যাতিতা আরও দাবি করেন, ডেরা প্রধান কার্যালয়ে কলেজে পড়ার সময় তাঁকে ধর্ষণ করা হয়।বর্তমানে নির্যাতিতার বয়স ৪০ পার করেছে। সাক্ষাতকারে নির্যাতিতা আরও জানান, তাঁর ভাইকে হত্যা করেছে রাম রহিমের গুন্ডারা।

তিনি বলেন, ২০০২ সালে ওকে রাম রহিমের নির্দেশে হত্যা করা হয়। নির্যাতিতার দাবি, রাম রহিম যে তাঁর ওপর অত্যাচার করছে, তা জানতে পেরেছিল ভাই।

তিনি যোগ করেন, রাম রহিমের সন্দেহ হয়েছিল, তাঁর ভাই-ই ওই বেনামী চিঠি পাঠিয়েছিলেন। যার জেরেই সিবিআই মামলা দায়ের করে। ফলে, সেই রাগে ভাইকে হত্যা করা হয়।

সেই মামলারও তদন্ত করছে সিবিআই। এখনও খুনের মামলাতেও ধর্ষক বাবার উপযুক্ত সাজা হবে, আশাবাদী নির্যাতিতা।

প্রসঙ্গত, গতকাল জোড়া ধর্ষণ মামলায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিম সিংহ ইনসানকে ২০ বছরের সাজা শোনায় সিবিআই আদালত। রায় দিতে গিয়ে আদালত বলে, ও (রাম রহিম) নিজের ধর্মনিষ্ঠ শিষ্যাদেরও রেয়াত করেনি। একটা জঙ্গলী পশুর মতো আচরণ করেছে।

আদালত যোগ করে, এধরনের অপরাধমূলক কার্যকলাপ দেশে বর্তমান পবিত্র আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে। একে সহানুভূতি দেখালে বিচার প্রক্রিয়ার ক্ষতি হবে। পাশাপাশি, আইনের ওপর মানুষের ভরসায় আঘাত লাগবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget