এক্সপ্লোর

চিন সীমান্ত থেকে ২৯ কিমি দূরে অরুণাচলের মেছুকায় নামল বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান

ইটানগর: অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্ত থেকে মাত্র ২৯ কিমি দূরে নামল ভারতীয় বিমানবাহিনীর বিশালাকার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। মেছুকায় সমতল থেকে ৬২০০ ফুট উঁচুতে ৪২০০ ফুট দীর্ঘ অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (এএলজি) বৃহস্পতিবার অবতরণ করে এটি। এই প্রথম এখানে অবতরণ করল গ্লোবমাস্টার। এই অবতরণের গুরুত্ব এটাই যে, অরুণাচলে জরুরি পরিস্থিতিতে বা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বায়ুসেনার প্রয়োজনীয় সামগ্রী, লোকলস্কর নিয়ে যাওয়ার ক্ষমতা এর ফলে কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে চিনের সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে যা বায়ুসেনাকে আরও চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি অরুণাচলের পশ্চিম সিয়াং জেলার ইয়ারগিয়াপ নদী উপত্যকায় অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের আপগ্রেডিং অর্থাত্ তাকে আরও উন্নত করার কাজ শেষ হয়েছে। প্রসঙ্গত, ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের সময় কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে ছিল মেচুকা। ওই এলাকায় ১৯৬২-তে বায়ুসেনা অপারেশন শুরু করেছিল ডাকোটা, ওটার দিয়ে। তারপর সামিল করা হয় আন্তোনভ-৩২কে, যা এএন-৩২ নামেই পরিচিত। আপগ্রেডিং শুরু হওয়ার আগে ২০১৩-র অক্টোবর পর্যন্ত সেখানে ব্যবহার করা হয়েছে এএন-৩২কে। অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড থেকে সবচেয়ে কাছের বিমানঘাঁটি, রেল স্টেশন আছে ডিব্রুগড়ে, প্রায় ৫০০ কিমি দূরে। ভূমিধসের জেরে রাস্তা বসে না  গেলে সেখানে যেতে সাধারণত দু দিন লাগে। ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এএন-৩২ ও সি-১৩০জি বিমানের বর্তমান ক্ষমতা থেকে এক লাফে গুণগত ভাবে শক্তি অনেকটা বেড়ে যাবে এর ফলে। যেখানে রাস্তাঘাটের সংযোগ নেই, উঁচু পাহাড়, উপত্যকায় ভরা অসমতল অঞ্চল, সেখানে দ্রুত লোকজন, পণ্যসামগ্রী আনা-নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় এ ধরনের বিমান। ওই এলাকায় কোনও প্রাকৃতিক বিপর্যয় হলে সি-১৭ কে নামিয়ে দ্রুত, অনেক বেশি পরিমাণে  ত্রাণসামগ্রী পাঠানো যাবে। ভিডিও ও স্থিরচিত্র : প্রতিরক্ষামন্ত্রকের সৌজন্যে

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget