এক্সপ্লোর

এলিভেটেড করিডরের পথে ভারতীয় রেল

নয়াদিল্লি: ভারতীয় রেল এবার জমি ছেড়ে সেতুর উপর উঠছে। যানজট, প্রকল্প শেষ করার ক্ষেত্রে জটিলতা এবং জমি অধিগ্রহণের সমস্যা মেটানোর জন্যই এই নতুন ভাবনা। হরিয়ানার রোহতক থেকে পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। ভবিষ্যতে দিল্লি ও মুম্বইয়েও এলিভেটেড ট্র্যাক দেখা যেতে পারে। প্রস্তাবিত বুলেট ট্রেনের পুরো যাত্রাপথই হতে পারে মাটি থেকে উপরে।   রেল সূত্রে জানা গিয়েছে, রোহতকে এলিভেটেড করিডরের কাজ চলতি মাসের শেষদিক থেকেই শুরু হবে। মোট খরচ ধরা হয়েছে ৩১৫ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা। এই নতুন পথে প্যাসেঞ্জার ট্রেন চলবে।   দিল্লির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অরুণ অরোরা বলেছেন, রোহতক-গোহানা রেলপথে পাঁচটি আলাদা দিকে ট্রেন চলে। ফলে এখানে যানজটের সমস্যা প্রবল। সেই কারণেই আট কিলোমিটার দীর্ঘের এলিভেটেড করিডর করা হচ্ছে। রেল বোর্ড এই প্রকল্প অনুমোদন করেছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।   অরুণ আরও বলেছেন, জমি অধিগ্রহণের সমস্যার জন্য প্রকল্প শেষ করতে অযথা অনেক দেরি হয়। এলিভেটেড করিডর হলে সেই সমস্যা আর থাকবে না। এর ফলে যেমন দ্রুত প্রকল্প শেষ হবে, তেমনই খরচ কম হবে। জাপান, ফ্রান্স, জার্মানির মতো দেশে এলিভেটেড করিডরেই দ্রুতগতির ট্রেন চলে। ভারতেও সেই ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে যানজট যেমন কমবে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও কমবে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget