এক্সপ্লোর

নেতাজির ‘মৃত্যুদিন’!! শ্রদ্ধা জানালেন অরুণ জেটলি!

নয়াদিল্লি: জন্মশতবর্ষ বেশ কয়েক বছর আগে কেটে গেলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃ্ত্যু নিয়ে ধোঁয়াশা এখনও বিন্দুমাত্র কাটেনি। মোদী সরকারের প্রকাশ করা একের পর ডিক্লাসিফায়েড ফাইলও বলতে পারেনি, দেশের এই অন্যতম বীর সন্তানের শেষ সময়টা কীভাবে কেটেছিল। স্বাধীনতার ৭০ বছর কেটে গেলেও নেতাজি নিয়ে দেশের মানুষের আবেগ আর ভালবাসা এখনও কমেনি একটুও। অথচ সেই নেতাজির মৃত্যুদিন নিয়েই নয়া বিতর্ক তৈরি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ জেটলি টুইট করে বলেন, দেশের এই বীর সন্তানের মৃত্যুদিনে তাঁকে তাঁরা শ্রদ্ধা জানাচ্ছেন। দেখুন সেই টুইট সোশ্যাল মিডিয়ার হাতে আলটপকা এমন হাতিয়ার তুলে দিয়েছেন খোদ অর্থমন্ত্রী আর তা কারও চোখে পড়বে না তা আবার হয় নাকি? স্বাভাবিকভাবেই জেটলির মন্তব্যে শুরু হয়েছে হইচই। টুইটার প্রশ্ন তুলেছে, কোন ডিক্লাসিফায়েড ফাইলে নেতাজির মৃত্যুবৃত্তান্ত আছে? এমনও প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় সরকার কিছু গোপন করার চেষ্টা করছে কিনা। বেগতিক দেখে টুইট ডিলিট করে দিয়েছেন জেটলি। কিন্তু ড্যামেজ যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নেতাজি গবেষকরা জানাচ্ছেন, তাইহোকু বিমান দুর্ঘটনার থিওরি অনুযায়ী, ১৮ অগাস্ট, ১৯৪৫-এ তাইওয়ানে মারা যান নেতাজি। কিন্তু ২০০৫-এই সেই থিওরি উড়িয়ে দিয়েছে খোদ তাইওয়ান সরকার। জানিয়ে দিয়েছে, সে বছর ১৪ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাইওয়ানের আকাশে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে জেটলি বড় গলায় নেতাজির মৃত্যুদিনের কথা ঘোষণা করলেন কীসের ভিত্তিতে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget