এক্সপ্লোর

এনএসজি-তে ভারতের বিরোধিতা করার দায় নিতে হবে, ঘুরিয়ে চিনকে বার্তা আমেরিকার

নয়াদিল্লি: এনএসজি মতৈক্য নির্ভর সংগঠন। কোনও দেশ মতৈক্যে না-ই আসতে পারে। কিন্তু তাকে তাহলে ঘটনার দায় নিতে হবে। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি রুখে দেওয়ায় চিনের বিরুদ্ধে এমনই কড়া মন্তব্য করল ওয়াশিংটন। গত সপ্তাহে সিওলের প্লেনারিতে ভারতকে এনএসজি সদস্যপদ দেওয়ার চেষ্টা করেও সফল হতে না পারায় দুঃখপ্রকাশ করে তারা ফের জানিয়ে দিয়েছে, এনএসজি-তে ভারতের প্রবেশ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। দিল্লি সফররত রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি টম শ্যানন জানিয়েছেন, এখন ভারত ও আমেরিকার উচিত, এক সঙ্গে বসে সিওলের কূটনৈতিক ঘটনাক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা, দেখা এবার কী করা উচিত, কী করে পরেরবার ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়। তাঁর কথায়, এনএসজি চলে মতৈক্যের ভিত্তিতে। কোনও দেশ সহমত না-ই হতে পারে কিন্তু তাকে যদি বিচ্ছিন্ন নাও করা হয়, অবশ্যই দায়ী করতে হবে। এশীয়- প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারতকে স্থায়িত্বের নোঙর হিসেবে ব্যাখ্যা করেছেন শ্যানন। চিনের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, দক্ষিণ চিন সাগরে বেজিং যা করছে, তা পাগলামি ছাড়া কিছু নয়। আমেরিকা চায়, ভারত মহাসাগরে দিল্লি আরও বড় ভূমিকা নিক। তাঁর কথায়, চিনের উত্থান বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আমেরিকা, তারা চায়, ভারত মহাসাগরে ভারতের অবস্থান আরও বিস্তীর্ণ এবং দৃঢ় হোক। পরমাণু নিরস্ত্রীকরণে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের এনএসজি-তে প্রবেশ করাতে আমেরিকা দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget