এক্সপ্লোর

ক্ষমা চেয়েও বক্তব্য বিকৃত করার দাবি হেগড়ের, বিরোধীদের বিক্ষোভে উত্তাল রাজ্যসভা

নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল থামানোর লক্ষ্যে আজ ক্ষমা চেয়ে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। তবে ক্ষমা চেয়েও তাঁর দাবি, বক্তব্য বিকৃত করা হয়েছে। যদিও কংগ্রেস সহ-বিরোধী দলগুলি আজও হেগড়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। ফলে রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দিতে হয়। এরই মধ্যে জিরো আওয়ারে বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে অর্থমন্ত্রী অরুণ জেটলির নাম বিকৃত করার অভিযোগে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন, তিনি এই নোটিস খতিয়ে দেখবেন। আজ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরেই কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বদলে দেওয়া প্রসঙ্গে হেগড়ের মন্তব্য নিয়ে বিতর্কের দাবি জানান। কিন্তু স্পিকার সুমিত্রা মহাজন তাঁকে থামিয়ে বলেন, হেগড়ে এ বিষয়ে বিবৃতি দেবেন। এরপর মন্ত্রী বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের সংবিধান লঙ্ঘন করার কথা ভাবতে পারি না। আমি দেশ, সংবিধান ও সংবিধানের প্রণেতা বি আর অম্বেদকরকে যথেষ্ট শ্রদ্ধা করি। অসম্মানের প্রশ্নই ওঠে না।’ হেগড়ের এই মন্তব্যের পরেই ফের খাড়গের নেতৃত্বে কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা দাবি জানান, হেগড়েকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেস সাংসদদের থামিয়ে স্পিকার বলেন, ‘কারও অম্বেদকরের প্রতি অসম্মানের প্রশ্ন উঠছে না। কিন্তু কারও মন্তব্যে যদি কেউ আহত হন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা চেয়ে নিলে তাঁর মর্যাদাহানি হয় না।’ এরপরেই হেগড়ে বলেন, ‘আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমার ক্ষমা চাইতে কোনও আপত্তি নেই।’ অন্যদিকে, হেগড়ের মন্তব্য নিয়ে কংগ্রেসের বিক্ষোভের জেরে একাধিকবার মুলতুবি করে দিতে হয় রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরু হতেই কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত, পরে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান। কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদ দাবি করেন, হেগড়ে সংবিধান লঙ্ঘন করেছেন। চেয়ারম্যান অবশ্য তাঁকে ভর্ৎসনা করে বলেন, তিনিই নিয়ম লঙ্ঘন করার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা ভাবা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget