এক্সপ্লোর

পিএনবি জালিয়াতি: টাকা ফেরত দেওয়ার ভাসা ভাসা প্রস্তাব দিয়েছিলেন নীরব, জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ

নয়াদিল্লি: ঋণে নেওয়া প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ফেরত দিতে চেয়ে ভাসা ভাসা প্রস্তাব দিয়েছিলেন নীরব মোদী। এমনটাই দাবি করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। চলতি সপ্তাহেই প্রায় ১১,৪০০ কোটি টাকার ওই জালিয়াতির হদিশ পায় দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়্ত্ত ব্যাঙ্ক পিএনবি। অভিযোগ, অন্যান্য ঋণপ্রদানকারী সংস্থার থেকে ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্কের মুম্বই শাখার নামে জাল লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং (এলওইউ) জোগাড় করেছিলেন নীরব ও তাঁর মামা মেহুল চোকসি। এই লেটার অফ আন্ডারটেকিং হল কার্যত এক ধরনের গ্যারান্টি। যার অর্থ নীরব মোদী টাকা মেটাতে না পারলে তা মেটাতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে। এই গ্যারান্টির নথি দেখিয়ে ইলাহাবাদ ও অ্যাক্সিস ব্যাঙ্কের হংকং শাখা থেকে ২৮০ কোটি টাকা ঋণ জোগাড় করেন নীরব। কিন্তু, সেই ঋণ তিনি শোধ করেননি। ফলে নীরব মোদীর নেওয়া ২৮০ কোটি টাকা শোধ করতে হয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে। এরপর পিএনবি-কে আর সেই টাকা মেটাননি নীরব মোদী। পিএনবির কাছ থেকে ২৯ জানুয়ারি অভিযোগ পেয়ে সিবিআই প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে ২৮০ কোটি টাকার জালিয়াতি মামলার তদন্ত শুরু করে। পরে জানা যায়, কিছু বন্ধক না রেখেই, আরও লেটার অফ আন্ডারটেকিং আদায় করে নেন শিল্পপতি নীরব মোদী। মোট জালিয়াতির পরিমাণ ১১,৪০০ কোটি টাকার বেশি। এ ব্যাপারে এ মাসের ১৩ তারিখ সিবিআইকে ফের অভিযোগ করে ব্যাঙ্কটি। পিএনবির দুই আধিকারিকের যোগসাজসে নীরব মোদী ও তাঁর সহকর্মীরা গত বছর বিদেশ থেকে হিরে আমদারি নামে ব্যাঙ্ক-কে না জানিয়েই ৮টি অর্থ ঋণ সংক্রান্ত এলওইউ ইস্যু করেন। নীরবের বিভিন্ন সংস্থায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ব্যাঙ্কের সিএমডি সুনীল মেটা জানান, এই জালিয়াতি মামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ অফিসারকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তিনি বলেন, টাকা ফেরত দেওয়ার জন্য নীরব ভাসা ভাসা প্রস্তাব দিয়েছিল। কিন্তু, নির্দিষ্ট করে কিছুই তিনি জানাননি। মেটার দাবি, নীরব কখনই ব্যাঙ্কে সশরীরে হাজির হননি। তাঁকে টাকা ফেরতের নির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে বলা হলে, তিনি ভাসা ভাসা কথা জানান, যার কোনও সারবত্তা ছিল না। মেটা জানান, টাকা ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই, অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে দিয়েছে ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget