এক্সপ্লোর

সংস্কৃত বিভাগে মুসলিম অধ্যাপক নিয়োগ ঘিরে ছাত্র-আন্দোলন, অচলাবস্থা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে

সম্প্রতি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন ফিরোজ খান।

নয়াদিল্লি: সংস্কৃত বিভাগে একজন মুসলিম অধ্যাপক নিয়োগ ঘিরে অচলাবস্থা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (বিএইচইউ)। গত দুপস্তাহ ধরে প্রতিবাদ-বিক্ষোভে সামিল পড়ুয়ারা। ধর্না ছেড়ে পড়ুয়াদের ক্লাস শুরু করার পরামর্শ কর্তৃপক্ষের। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, মুসলিম অধ্যাপকের নিয়োগের বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ নয়। তাঁদের আপত্তি, হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক বিষয়ে অ-হিন্দু অধ্যাপক নিয়োগের বিরুদ্ধে। সম্প্রতি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন ফিরোজ খান। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, ওই নিয়োগ খারিজ করে পুনরায় নতুন করে ওই বিভাগে একজন হিন্দু অধ্যাপককে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে গত দুসপ্তাহ ধরে উপাচার্যের দফতরের বাইরে অবস্থান-ধর্নায় বসেছেন পড়ুয়ারা। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত তাঁরা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। এরমধ্যেই, আন্দোলনকারী পড়ুয়াদের এক প্রতিনিধিদলের সঙ্গে নিজ বাসভবনে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেন। তিনি বোঝানোর চেষ্টা করেন, বিএইচইউ আইন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতি অনুসরণ করেই এই নিয়োগ করা হয়েছে। এই বিতর্কের প্রেক্ষিতে বিএইচইউ-এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, ৫ নভেম্বর উপাচার্য রাকেশ ভাটনগরের নেতৃত্বে সিলেকশন কমিটি মিলিত হয়ে সেরা প্রার্থীকেই অধ্যাপক হিসেবে নিয়োগ করে। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে উপাচার্য পড়ুয়াদের মনে করিয়ে দেন-- ধর্ম, জাত, বর্ণ, সম্প্রদায়ের বিভেদ ও বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বিএইচইউ। এদিকে, যে অধ্যাপকের নিয়োগকে ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই ফিরোজ খান রাজস্থানের বাগরুতে রাজকীয় সংস্কৃত বিদ্যালয় থেকে ওই ভাষায় পড়াশোনা করেছেন। পরে, ওই রাজ্যের একটি ডিমড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। তাঁর বাবাও সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন এবং একটি মন্দিরে ভজনশিল্পী হিসেবে যোগও দেন।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget