এক্সপ্লোর

রাফালে চুক্তি চূড়ান্ত করতে আগামী মাসেই ভারত সফরে ফরাসি প্রতিনিধিদল

নয়াদিল্লি: রাফালে চুক্তিতে সিলমোহর দিতে আগামী মাসে ভারতে আসতে চলেছে উচ্চ-পর্যায়ের ফরাসি প্রতিনিধিদল। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ৩৬টি যুদ্ধবিমানের ওপর চুক্তি সংক্রান্ত সমস্ত জটিলতা কাটিয়ে উঠেছে ভারত ও ফ্রান্স। চারমাস আগে ৩৬টি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান একেবারে তৈরী অবস্থায় (সামরিক পরিভাষায় ফ্লাই অ্যাওয়ে) কেনার জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মউ স্বাক্ষরিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এমএমআরসিএ) চুক্তির আওতায় ১২৬টি রাফালে বিমান কিনতে ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে কথা পাকা করেছিল ভারত। কিন্তু, মোট চুক্তিমূল্য নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় তা বিলম্বিত হয়। এরপর কেন্দ্রে পালাবদলের পর মোদী সরকার ১২৬টি বিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি বিমানকে কেনার জন্য সরাসরি ফ্রান্স সরকারের সঙ্গে চুক্তি করে। সেই অনুযায়ী, ফ্রান্সের তরফে দাম ধার্য করা হয় ৬৫ হাজার কোটি টাকা। তবে, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর চাইছেন বিষয়টিকে ৫৯ হাজার কোটির মধ্যে রফা করতে। কেন্দ্রীয় সূত্রের খবর, দর-কষাকষি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। সব ঠিকঠাক চললে, আগামী মাসেই চুক্তিতে সিলমোহর পড়বে বলে আশাবাদী দু-পক্ষই। জানা গিয়েছে, চুক্তি চূড়ান্ত করতে আগামী মাসে ভারতে আসতে চলেছে উচ্চ-পর্যায়ের ফরাসি প্রতিনিধিদল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, মোট চুক্তির ৫০ শতাংশ ভারতে পুর্নবিনিয়োগ করবে ফ্রান্স। যাতে এদেশে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং এদেশে বিদেশি মুদ্রা আসে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget