এক্সপ্লোর

লক্ষ্য ২০১৯, সনিয়ার নৈশভোজে হাজির ২০ বিরোধী দল

নয়াদিল্লি: বিরোধী ঐক্য অটুট রাখতে ফের আসরে সনিয়া গাঁধী। দিল্লিতে নৈশভোজে ২১টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ। যোগ দেন তৃণমূল-সিপিএম-সহ ১৯টি দলের প্রতিনিধি। নজর ২০১৯ সালের লোকসভা নির্বাচন। লক্ষ্য, মোদী সরকারকে উৎখাত করা। বৃহত্তর মোদি বিরোধী জোট গঠন করতে এবার আসরে নামলেন সনিয়া গাঁধী। মঙ্গলবার দশ জনপথে ২১টি বিরোধী দলকে নৈশভোজে আমন্ত্রণ জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা ইউপিএ’র প্রধান সনিয়া গাঁধী। নৈশভোজে হাজির ছিলেন ডিএমকে, এসপি, বিএসপি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স-সহ ১৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সনিয়া মন্তব্য করেন, জাতীয় স্তরে কোনও কোনও ইস্যুতে আমরা হাত মিলিয়েছি। কিন্তু, তৃণমূল স্তরে আমরা একে অপরের প্রতিপক্ষ। প্রত্যেক দলেরই বাধ্যবাধকতা আছে। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে। তাই কাজটা কঠিন। তবে আমরা যদি বৃহত্তর স্বার্থের কথা ভাবি, দেশের কথা ভাবি, তাহলে স্থানীয় স্তরের বিভেদ ভুলে আমাদের একসঙ্গে আসতেই হবে। এই প্রেক্ষাপটেই পূবে তৃণমূল থেকে থেকে শুরু করে পশ্চিমে শরদ পওয়ারের এনসিপি, উত্তরে মায়াবতী-অখিলেশ থেকে শুরু করে দক্ষিণে করুণানিধির ডিএমকে-কে একমঞ্চে আনতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যেই এদিনের নৈশভোজ।

https://twitter.com/OfficeOfRG/status/973602195324141570

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ রাজ্য থেকে তৃণমূলের সমর্থনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভির রাজ্যসভায় যাওয়া একপ্রকার পাকা। উল্টোদিকে তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিয়েছে বামেরা। কিন্তু, রাজ্যে লড়াই হলেও, সনিয়ার ডাকে নৈশভোজে তৃণমূলের পাশাপাশি উপস্থিত ছিল সিপিএমও। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিপিএমের প্রতিনিধি মহম্মদ সেলিম। সূত্রের খবর, নৈশভোজের ফাঁকে সুদীপের সঙ্গে একান্তে কথা বলেন সনিয়া গাঁধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নেন তিনি। বাংলার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সনিয়া। মহম্মদ সেলিম বলেন, পার্লামেন্ট চলছে না। মঞ্চ না দেখে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা। শরদ যাদবের পাশাপাশি নৈশভোজে যোগ দেন লালু-পুত্র তেজস্বীও। পর্যবেক্ষকরা বলছেন, বৃহত্তর মোদী বিরোধী জোট গড়তে না পারলে যে ২০১৯-এ লড়াইটা অত্যন্ত কঠিন, তার ইঙ্গিত গুজরাতের বিধানসভা ভোটেই বুঝতে পেরেছে কংগ্রেস। তারা একার দমে মোদীর গড়ে বিজেপিকে কিছুটা ধাক্কা দিতে পারলেও, ভোটের ফলে দেখা গিয়েছে একাধিক আসনে এনসিপি এবং বিএসপি ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে, আর ক্ষতি হয়েছে কংগ্রেসের। নইলে ফল অন্যরকম হলেও হতে পারত। এই পরিস্থিতিতে মোদী বিরোধী ভোট ভাগাভাগি রুখতে মরিয়া কংগ্রেস। নৈশভোজের পরপরই ট্যুইটারে রাহুল গাঁধী লেখেন, সনিয়া গাঁধীর আয়োজনে একটা দারুন নৈশভোজ। আনুষ্ঠানিকভাবে না হলেও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাক্ষাতের এটা একটা সুযোগ। অনেক বেশি রাজনৈতিক আলোচনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রাণশক্তি এবং উষ্ণ আন্তরিকতা। যদিও, বিজেপি এই বৃহত্তর মোদী বিরোধী জোট গঠনের চেষ্টাকে কটাক্ষ করছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই জোট ফের প্রত্যাখ্যান করবে মানুষ। এদিন সনিয়ার ডাকা নৈশভোজে উপস্থিত থাকলেও, এনসিপি প্রধান শরদ পওয়ারও নিজের মতো করে মোদী বিরোধী দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছেন। পর্যবেক্ষকরা বলছেন, শেষপর্যন্ত যদি সবাই একজোট হয়, তাহলে কিন্তু লড়াইটা জমজমাট হওয়ার জোরালো সম্ভাবনা।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget