এক্সপ্লোর

ভোপালে যে আদিবাসী নেতার বাড়ি মধ্যাহ্নভোজ সেরেছেন অমিত শাহ, সেখানেই নেই টয়লেট

ভোপাল: গতকাল ভোপালের সেবানিয়া-গৌড় এলাকায় যে আদিবাসী দলীয় নেতার বাড়িতে বিজেপি সভাপতি অমিত শাহ মধ্যাহ্নভোজ করেছেন, সেখানেই টয়লেট নেই। ওই নেতা নিজে স্বীকার করেছেন এ কথা। কমল সিংহ উইকে নামে ওই আদিবাসী নেতার বাড়িতে মেঝেয় বসে ডাল বাটি, কড়ি চাওল, ভাটে কা ভর্তা ও হালুয়া দিয়ে লাঞ্চ সারেন অমিত। ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও। টিভি ক্যামেরা তা ছড়িয়ে দেয় গোটা দেশে। কিন্তু নেতারা চলে যাওয়ার পর উইকে জানান, তাঁর বাড়িতে শৌচাগার নেই। ৭ জনের সংসার চালাতে তাঁকে শ্রমিকের কাজ করতে হয়। ৬ মাস আগে টয়লেটের জন্য আবেদন করেছেন, এখনও তা তৈরি হয়নি তাঁর বাড়িতে। উইকের স্ত্রী কিরণ মেনে নিয়েছেন, বাড়িতে টয়লেট না থাকার নানা সমস্যা। তাঁদের আশা, অমিত শাহ বাড়িতে ঘুরে যাওয়ায় কিছুটা সুরাহা হবে, সরকার তাঁদের বিষয়টা দেখে দ্রুত তৈরি করে দেবে টয়লেট। উইকের এক আত্মীয় আবার স্থানীয় পুরপিতা। তাঁর দাবি, উইকেরা অন্যের বাড়ির টয়লেট ব্যবহার করেন। তাঁদের টয়লেটের জন্য আবেদনপত্র যে এখনও পুরসভায় পড়ে রয়েছে তা স্বীকার করে নেন তিনি। পুরসভা আবার দাবি করেছে, উইকের বাড়ি টয়লেট তৈরি সম্ভব নয়, কারণ জায়গার অভাব। পাশেই আত্মীয়দের বাড়ির তিনটে টয়লেট ব্যবহার করেন তাঁরা। তা ছাড়া ওই গ্রামে ১০টা মডিউলার টয়লেটও রয়েছে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক কিছুদিন আগে ভোপালকে দেশের দ্বিতীয় স্বচ্ছ শহর বলে ঘোষণা করেছে। প্রথমে রয়েছে ইন্দোর। ভোপালের বহু জেলায় খোলা স্থানে শৌচকর্ম বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget