এক্সপ্লোর

নেতাজির সেনানীরা স্বাধীনতা সংগ্রামী না সেনাত্যাগী?  কেন্দ্রের জবাব তলব তথ্য কমিশনের

নয়াদিল্লি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আজাদ হিন্দ ফৌজের সেনানীরা স্বাধীনতা সংগ্রামী না সেনাত্যাগী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে এই প্রশ্নের উত্তর চেয়ে পাঠাল কেন্দ্রীয় তথ্য কমিশন।

সম্প্রতি, তথ্য জানার অধিকার আইনে এই প্রশ্ন তোলেন প্রদ্যোৎ কুমার মিত্র নামে এক ব্যক্তি। কিন্তু, তিনি সেই উত্তর পাননি। জানা গিয়েছে, ২০১৪ সালের ২৬ অগস্ট তিনি তাঁর আবেদন দাখিল করেন।

প্রথমে তাঁর আবেদন প্রতিরক্ষমন্ত্রকে যায়। সেখান থেকে তা পাঠানো হয় প্রাক্তন সেনাকর্মী কল্যাণ দফতরে। সেখান থেকে আবার তা পাঠিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকে। অবশেষে তা পৌঁছয় জাতীয় সংরক্ষণাগারে।

এদিন, প্রধান তথ্য কমিশনার শ্রীধর আচার্যুলু জানান, জাতীয় সংরক্ষণাগারের কাছে আবেদন পাঠিয়ে ঠিক কাজই করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ, এই প্রশ্নের উত্তর দিতে পারে তারাই।

যদিও, একইসঙ্গে তিনি এ-ও জানান, আজাদ হিন্দ ফৌজের সেনানীদের যে সামাজিক গ্লানি বয়ে বেড়াতে হয়, তা দূর করতে অন্তত প্রশ্নের উত্তর দিতেই পারত স্বরাষ্ট্রমন্ত্রক।

আচার্যুলু যোগ করেন, কেন আজাদ হিন্দ ফৌজের সেনানীদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখা হবে না, বা কেন তাঁরাও প্রাক্তন সেনাকর্মীদের মতো সুযোগ-সুবিধা পাবেন না, সেই সংশয় দূর হওয়া উচিত।

এই প্রসঙ্গে, প্রদ্যোৎবাবুর তোলা প্রশ্নের উত্তর এবং কেন্দ্রীয় নীতি খোলসা করে আগামী ৩০ দিনের মধ্যে জবাব দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget