এক্সপ্লোর

শহিদদের সন্তানদের শিক্ষায় আর্থিক সহায়তার সীমা বেঁধে দেওয়ার নির্দেশ প্রত্যাহারের আর্জি নৌবাহিনীর প্রধানের

নয়াদিল্লি:  শহিদ বা শারীরিক অক্ষমতার শিকার জওয়ানদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার পরিমাণ ১০ হাজার টাকার মধ্যে বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।  এ সংক্রান্ত সরকারি নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী শহিদ ও শারিরীক অক্ষমতার শিকার জওয়ানদের সন্তানের পড়াশোনার খরচের জন্য আর্থিক সাহায্যের সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকায় বেঁধে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রকের কাছে লেখা চিঠিতে চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল লাম্বা লেখেন, ওই জওয়ানরা দেশের জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছেন। তাঁদের সন্তানদের পড়াশোনার খরচে ছাড় প্রদান দেশের প্রতিরক্ষায় তাঁদের দায়বদ্ধতার প্রতি একটা স্বীকৃতি। কর্তব্যরত অবস্থায় যে সব জওয়ার নিহত, নিখোঁজ হয়েছেন বা অক্ষম হয়ে পড়েছেন তাঁদের সন্তানদের টিউশন ফি, হোস্টেলের খরচ, বই, জামাকাপড়,ইউনিফর্মের খরচের  পুরোটাই দেওয়া হত। এ বাবদ সহায়তার সর্বোচ্চ সীমা গত ১ জুলাই জারি করা নির্দেশে ১০ হাজার টাকায় বেঁধে দেওয়া হয়েছে। সরকারি এই নির্দেশে সশস্ত্র বাহিনীর কর্মীদের প্রায় ৩,৪০০ সন্তানের ওপর প্রভাব পড়েছে। এই নির্দেশ ঘিরে অসন্তোষের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রক এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। নির্মলা সীতারামন এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার সবসময়ই সশস্ত্র বাহিনীর সুযোগ-সুবিধার প্রতি খেয়াল রাখে। কর্তব্যরত অবস্থায় মৃত ও শারীরিক দিক থেকে অক্ষম জওয়ানদের সন্তানদের পড়াশোনার খরচ প্রদানের সিদ্ধান্ত ১৯৭১-র যুদ্ধ জয়ের দুদিন পরে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ওই যুদ্ধে পাকিস্তান হেরে গিয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget