এক্সপ্লোর

Sharad Pawar on NCP: 'NCP ভাগ হয়নি', শরদ পাওয়ারের দাবি ঘিরে শোরগোল !

Ajit Pawar : এমনকী মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও তাঁদের দলেরই নেতা আছেন বলে জানান তিনি

পুণে : 'দলে কোনও বিভাজনই হয়নি !' এমনই দাবি করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি তথা NCP সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar)। এমনকী মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও তাঁদের দলেরই নেতা আছেন বলে জানান তিনি। বর্ষীয়ান রাজনীতিকের এহেন দাবিতে শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে। শরদ পাওয়ারের বক্তব্য, ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু নেতা NCP ছেড়েছেন, কিন্তু এটাকে বিভাজন বলা যাবে না। 

মহারাষ্ট্রের কোলহাপুরে আজ সভা রয়েছে শরদ পাওয়ারের। সেই কর্মসূচিতে যোগ দিতে বেরনোর আগে পুণের জেলায় নিজের হোমটাউন বারামতিতে সাংবাদিকদের মুখোমুখি হন NCP সুপ্রিমো। একদিন আগেই তাঁর কন্যা সুপ্রিয়া সুলে অজিত পাওয়ারকে সিনিয়র নেতা ও দলের বিধায়ক বলেছিলেন। সাংসদ সুপ্রিয়া বলেছেন, "উনি (অজিত পাওয়ার) এখন একটা অবস্থান নিয়েছেন। যেটা দলের বিরোধী। আমরা বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জমা দিয়েছি। তাঁর জবাবের অপেক্ষা করছি।"

যখন এনিয়ে জানতে চাওয়া হয় এনসিপি সুপ্রিমোর কাছে তখন তিনি বলেন, "কী করে কেউ বলতে পারেন যে এনসিপি ভাগ হয়ে গেছে। অজিত পাওয়ার যে আমাদের দলের নেতা এনিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না।"

তাঁর সংযোজন, "একটা রাজনৈতিক দল ভাগ হয়ে যাওয়া বলতে কী বোঝায় ? যখন কোনও একটা দলের বড় অংশ জাতীয় স্তরে আলাদা হয়ে যায়, তখন তাকে বিভাজন বলে। কিন্তু, এখানে তো এমন কিছু ঘটেনি। কেউ কেউ দল ছেড়ে গেছেন। কেউ কেউ পৃথক অবস্থান নিয়েছেন। গণতন্ত্রে তাঁরা এমন সিদ্ধান্ত নিতেই পারেন।"

গত ২ জুলাই একনাথ শিণ্ডে-নেতৃত্বাধীন শিবসেনা-বিজেপি সরকারে যোগ দেন অজিত পাওয়ার-সহ ৮ এনসিপি বিধায়ক। এক প্রশ্নের উত্তরে এপ্রসঙ্গে শরদ পাওয়া বলেন, "এনসিপি, উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেসের মহা বিকাশ অঘাড়ি মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের থেকে অনেক ভাল ফল করবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে।" এই পরিস্থিতিতে আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর বিরোধী শিবির I.N.D.I.A-র তৃতীয় বৈঠক রয়েছে মুম্বইয়ে। 

পেঁয়াজের রফতানি শুল্ক প্রসঙ্গে বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, " পেঁয়াজের রফতানিতে ৪০ শতাংশ শুল্ক কমানো উচিত সরকারের। পেঁয়াজ চাষিদের কোনও লাভ নেই। প্রত্যেকেই জানেন, পেঁয়ায় আবাদযোগ্য শস্য। তাই, এই সংবেদনশীল বিষয়টি দেখা উচিত সরকারের।"

আরও পড়ুন ; অজিত-পদক্ষেপের পিছনে শরদ-মস্তিষ্ক! ইঙ্গিত রাজ ঠাকরের

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget