এক্সপ্লোর

NDA Special Dinner : শপথগ্রহণের পর NDA সাংসদদের মেগা-ডিনার, মেনু শুনলে চমকে উঠবেন !

Narendra Modi Swearing In Ceremony : শপথ গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিমন্ত্রণে মহাভোজ খেলে সাংসদরা। নৈশভোজে ছিল রাজকীয় আয়োজন। 

নয়াদিল্লি : মন্ত্রিসভার শপথগ্রহণের পর রাতে ভূরিভোজ করলেন  ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নবনির্বাচিত সাংসদরা। রবিবার মোদি ৩.০ মন্ত্রিসভার  শপথ গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিমন্ত্রণে মহাভোজ খেলে সাংসদরা। নৈশভোজে ছিল রাজকীয় আয়োজন। 

নবনির্বাচিত জাতীয় গণতান্ত্রিক জোটের সাংসদদের জন্য ভোজের ব্যবস্থা করেছিলেন জেপি নাড্ডা। তিনিও এবার মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন।  দিল্লিতে এখন  প্রবল গরম। তাই সারা ভারতে বিভিন্ন আবহাওয়া থেকে আসা মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করা হয়েছিলেন মেনু। গরমে শরীরের পক্ষে ভাল, এমন খাবারকেই প্রাধান্য দেওয়া হয়েছিল।  যেমন নানারকম ফলের রসের ঢালাও আয়োজন ছিল। ছিল নানারকম শেকস।  এছাড়া স্টাফড লিচি, মটকা কুলফি , ম্যাঙ্গো ক্রিম,  রায়তার মতো লোভনীয় অথচ স্বাস্থ্যকর পদ ছিল আপ্যায়নের জন্য। আর চা-কফিও তো ছিলই। 

নৈশভোজে ব্যবস্থা ছিল নানারকম ঘরানার খাবারের। ছিল যোধপুরী সবজি, ডাল, দম বিরিয়ানি এবং পাঁচ ধরনের রুটির ব্যবস্থা। পাঞ্জাবি খাবার কাউন্টারটি নাকি ছিল দারুণ আকর্ষণীয়। যারা বাজরা খেতে চায় তাদের জন্য বাজরার খিচড়ি থাকবে। পাঁচ ধরনের জুস ও শেক এবং তিন ধরনের রাইতা থাকবে। নতুন সরকার, নতুন মন্ত্রীরা, নতুন উদ্যম, তাই মিষ্টিমুখ তো ভালভাবেই করতে হবে। শোনা যাচ্ছে, রাতের ভোজে ব্যবস্থা ছিল আট ধরনের মিষ্টিক। সাদা রসমালাই , চার ধরনের ঘেওয়ারের ব্যবস্থাও ছিল । 

রবিবার শপছ নিয়েছেন আর নতুন মন্ত্রীদের নিয়ে সোমবারই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। 

রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী-সহ ৭২ জন মন্ত্রী। এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী ৩০ জন, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৫ জন। বাংলা থেকে তৃতীয় দফার মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২ জন।

এখনও মন্ত্রীদের মন্ত্রক বণ্টন হয়নি। সূত্রের খবর, সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে মন্ত্রীদের মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, ৫ বছর পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরলেন জে পি নাড্ডা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে। 

আরও পড়ুন :

তৃতীয়বারও রইলেন নির্মলা, মোদির মন্ত্রিসভায় এবার মহিলা কতজন জানুন 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget