এক্সপ্লোর

প্রাচীন সিদ্ধা ঔষধিতে আশ্চর্য ফল মিলছে, তামিলনাড়ুতে সুস্থ প্রায় ৬ হাজার কোভিড-১৯ রোগী,দাবি

রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, প্রাচীন এই চিকিৎসা পদ্ধতিতে চমৎকার ফল মিলছে। দীর্ঘদিনের প্রচলিত এই ঔষধি প্রক্রিয়া ব্যবহার করে চিকিৎসা চালানো হচ্ছে এগারোটি কেন্দ্রে যার মধ্যে দুটি কেন্দ্র চেন্নাই শহরেই অবস্থিত।

চেন্নাই: নানা চিকিৎসা পদ্ধতি যখন ব্যবহার হচ্ছে, নির্দিষ্ট কোনও ওষুধ যখন কোনও পদ্ধতিতেই আবিষ্কৃত হয়নি, তখন প্রাচীন সিদ্ধা চিকিৎসা প্রয়োগ করে দেখা যাক। এ ভাবেই এপ্রিল থেকে তামিলনাড়ুতে সিদ্ধা চিকিৎসার প্রয়োগ শুরু করা হয় কোভিড আক্রান্তদের ক্ষেত্রে। আর দাবি করা হচ্ছে, তাতে ফল মিলছে মারাত্মক। রাজ্যের ১১টি এক্সক্লুসিভ সিদ্ধা কোভিড-১৯ কেয়ার সেন্টারে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৭২৫ জন করোনাভাইরাস আক্রান্ত মানুষ। আবার চা থেকে তৈরি কাবুসারা-র মাধ্যমে স্বাদ-গন্ধের অনুভূতি ফিরে পেয়েছেন কোভিড রোগীরা। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, প্রাচীন এই চিকিৎসা পদ্ধতিতে চমৎকার ফল মিলছে। দীর্ঘদিনের প্রচলিত এই ঔষধি প্রক্রিয়া ব্যবহার করে চিকিৎসা চালানো হচ্ছে এগারোটি কেন্দ্রে যার মধ্যে দুটি কেন্দ্র চেন্নাই শহরেই অবস্থিত। সিদ্ধা ঔষধির চিকিৎসা মিলছে চেন্নাইয়ের জওহর বিদ্যালয় এবং ডঃ আম্বেদকর গভর্নমেন্ট আর্ট কলেজে। দুটি সেন্টারে বর্তমানে ৪৩৪ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। চেন্নাই ছাড়া সিদ্ধা সেন্টার রয়েছে থেনি, তিরুভান্নামালাই, থাচুর, ভেলোর, থিরুপাথুর, রানিপেট, তেনকাশি, ভিল্লুপুরম এবং কোয়েম্বত্তুরে। সালেম এবং পুদুকোট্টাই অঞ্চলেও সম্প্রতি দুটি সেন্টার খোলা হয়েছে। আবার চা থেকে প্রস্তুত কাবাসুরা-ও ব্যবহার করা হচ্ছে। এটি ভাইরাল ইনফেকশন রোধ করতে, স্বাদ-গন্ধ ফেরাতে, ইমিউনিটি বাড়াতে সহায়ক হচ্ছে। মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী নিজে গত এপ্রিলে আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যাকে কোভিড-১৯ প্রতিরোধ করার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেন। এর মধ্যে এখনও অবধি সিদ্ধা চিকিৎসা পদ্ধতির সাফল্য আলাদা করে চোখে পড়ছে। শেষ পাওয়া খবর অবধি তামিলনাড়ুতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৯০১। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ জন। অর্থাৎ সুস্থতার হার অন্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget