এক্সপ্লোর

NEET PG Entrance: এবার স্থগিত NEET-PG, কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র

NEET PG Postponed: আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। 

নয়াদিল্লি: এবার স্থগিত NEET-PG এন্ট্রান্স। UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স স্থগিত। প্রবেশিকার একদিন আগে স্থগিত NEET-PG এন্ট্রান্স। কবে ফের NEET-PG এন্ট্রান্স, পরে জানানো হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগের মধ্যে আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। কবে পরীক্ষা হবে, তা দ্রুত জানানো হবে। 

শনিবার রাতে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, NEET-PG বাতিল স্থগিত করা হল। রবিবারই পরীক্ষা ছিল। পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দ্রুতই পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। অতি সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেকথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ভাবে NEET-PG স্থগিত করা হল বলে জানিয়েছে কেন্দ্র। 

NEET-PG স্থগিত করা নিয়ে কেন্দ্র জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনও খামতি নেই নিশ্চিত করে, তবেই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, "পরিস্থিতি বুঝে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জুন, আগামী কাল যে NEET-PG নেওয়ার কথা ছিল, তা স্থগিত করা হচ্ছে। দ্রুত পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা হবে। এই সমস্যার জন্য পড়ুয়াদের কাছে ক্ষমাপ্রার্থী কেন্দ্র।"

আরও পড়ুন: NTA DG Removed: পরীক্ষা কেলেঙ্কারিতে তোলপাড় দেশ, অপসারিত NTA-র ডিজি

ডাক্তারি পড়ার ক্ষেত্রে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা হল NEET. আর স্নাতকোত্তর স্তরে অর্থাৎ MBBS-এ ভর্তি পরীক্ষা হল NEET-PG. NEET যদিও ন্য়াশনাল টেস্টিং এজেন্সি (NTA) করায়, NEET-PG নেওয়ার দায়িত্বে রয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস। অ্যাডভান্সড মেডিক্যাল নলেজ পরীক্ষাও বলা হয় NEET-PG-কে। 

বিগত কিছু দিন ধরেই দেশের উচ্চস্তরের প্রবেশিকা পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে বিতর্ক তুঙ্গে। ওই দু'টি পরীক্ষাই নেওয়ার দায়িত্বে ছিল NTA. কিন্তু দু'টি পরীক্ষাতেই ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেন, সন্দেহজনক ভাবে নির্বিচারে গ্রেস মার্কস বণ্টন এবং অনিয়মের অভিযোগ উঠেছে NEET নিয়ে। প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে বাতিল হয়েছে UGC NET-ও। তার পর থেকে আকের পর এক পরীক্ষা বাতিল হয়ে চলেছে। পরীক্ষার পদ্ধতিতে সংশোধন আনতে ISRO-র প্রাক্তন চেয়ারম্যানকে প্রধানকে কের উচ্চ পর্যায়ের কমিটিও গঠিত হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget