এক্সপ্লোর

NEET-UG: কাগজ-কলম উঠে গিয়ে কম্পিউটারে পরীক্ষা? NEET-UG নিয়ে ভাবনা কেন্দ্রের,আগামী বছর থেকেই চালু হতে পারে

NEET Controversy 2024: ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE Mains এবং JEE Advanced পরীক্ষা ইতিমধ্যেই কম্পিউটারে নেওয়া শুরু হয়েছে।

নয়াদিল্লি: পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আবহে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET) নিয়ে নয়া ভাবনা চিন্তা করছে কেন্দ্র। দিল্লি সূত্রে জানা গিয়েছে, কাগজ-কলমের পরীক্ষা উঠে যেতে পারে। এবার থেকে NEET নেওয়া হতে পারে অনলাইন মাধ্যমে। ইতিমধ্যেই একটি পোর্টালের সূচনা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) পরীক্ষাগ্রহণের পদ্ধতি নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের মতামত নেওয়া হচ্ছে। (NEET-UG) শীঘ্রই এ নিয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে খবর। 

ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE Mains এবং JEE Advanced পরীক্ষা ইতিমধ্যেই কম্পিউটারে নেওয়া শুরু হয়েছে। দিল্লি সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে কম্পিউটার বেসড মোডে (CBT)  NEET নেওয়া হতে পারে। যদিও এ নিয়ে আপত্তি জানাচ্ছেন পড়ুয়ারা। NTA-কে দায়িত্ব থেকে সরাতে হবে বলে দাবি করছেন কেউ কেউ, কেউ কেউ আবার NTA-র পরীক্ষা নেওয়ার গোটা প্রক্রিয়াই পাল্টানোর দাবি তুলছেন। (NEET Controversy 2024)

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মতামত জানাতে শুরু করেছেন পড়ুয়ারা। তাঁদের কারও কারও মতে, পরীক্ষা নেওয়াপ মাধ্যম পাল্টে গেলেই দুর্নীতি বা অনিয়ম রোখা যাবে না। ব্যর্থতার দায় স্বীকার করতে হবে কেন্দ্রকে। নিজেদের খামতিগুলি বিবেচনা করে দেখতে হবে। JEE-র মতো বছরে দু'বার NEET নেওয়ার দাবিও উঠছে।

আরও পড়ুন: Indian Army New Chief:ভারতের নতুন সেনা প্রধান পদে শপথ নিচ্ছেন লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

২০২৪ সালের NEET নিয়ে যে কেলেঙ্কারি সামনে এসেছে, এযাবৎ তা চোখে পড়েনি। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস থেকে কোটি কোটি টাকার লেনদেন, নির্বিচারে গ্রেস মার্কস বিলিয়ে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। সেই নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-ও তদন্তে নেমেছে, মামলা হয়েছে আদালতে। NTA-র চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে সুবোধ কুমার সিংহকে। সেই আবহে পরীক্ষাগ্রহণের পদ্ধতি পাল্টে ফেলা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

NEET কেলেঙ্কারির জেরে স্নাতকোত্তর স্তরের যে ডাক্তারি প্রবেশিকা, সেই NEET-PG পরীক্ষাও স্থগিত রাখা হয়। কবে NEET-PG নেওয়া হবে, তা এখনও জানা যায়নি। তবে NTA-র তরফে CSIR UGC-NET পরীক্ষার দিন পাল্টে ২৫ থেকে ২৭ জুলাই করা হয়েছে। UGC NET হবে ২১ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। NCET নেওয়া হবে  ১০ জুলাই।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget