এক্সপ্লোর

আজ থেকে চালু হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নয়া আইন, দেখে নিন

পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

কলকাতা: ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট আরও নিরাপদ করতে বেশ কয়েকটি গাইডলাইন ইস্যু করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ থেকেই এই সব গাইডলাইন কার্যকর হচ্ছে। চলুন, দেখে নেওয়া যাক যাবতীয় খুঁটিনাটি ১. ইস্যু বা রিইস্যুর সময় সমস্ত ডেবিট বা ক্রেডিট কার্ড যাতে শুধু ভারতের এটিএম এবং পয়েন্ট অফ সেল-এ (পিওএস) ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে হবে। ২. যদি গ্রাহক তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ড দেশের বাইরে ব্যবহার করতে চান, তবে সে ব্যাপারে তাঁকে তাঁর ব্যাঙ্ককে অনুরোধ করতে হবে। ৩. বর্তমানে চালু ডেবিট, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইস্যুয়ারকে ঝুঁকির দিকটি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, ঘরোয়া এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ও সংযোগহীন লেনদেনের ক্ষেত্রে কার্ডটি অচল করা হবে কিনা। ৪. কার্ড ইস্যু করা সব ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানকে আরবিআই বলেছে, যে সব কার্ড আগে কখনও ভারতে বা বিদেশে অনলাইন বা সংযোগহীন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার হয়নি, সেগুলির অনলাইন পেমেন্ট ব্যবহার বন্ধ করতে হবে। ৫. এবার থেকে গ্রাহকরা অপট ইন বা অপট আউট পরিষেবা, স্পেন্ড লিমিট সহ অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন এবং সংযোগহীন লেনদেনের নানা পরিষেবা নিজেরাই বেছে নিতে পারবেন। ৬. মোবাইল অ্যাপ্লিকেশন/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ এটিএম/ ইন্টারাকটিভ ভয়েস রেসপন্স বা আইভিআরের মাধ্যমে গ্রাহকরা লেনদেনের সীমা সুইচ অন বা অফ করার ২৪X৭ সুযোগ পাবেন। ৭. নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে বহু ব্যাঙ্ক কার্ড ইস্যু করছে। কোনও ব্যবসায়ীকে পিওএস টার্মিনালে এ ধরনের কার্ড সুইপ বা ইনসার্ট করতে হবে না। এদের অন্য নাম কনট্যাক্টলেস কার্ড। এনএফসি ফিচার চালু করা বা না করার ব্যাপারে গ্রাহকরা সিদ্ধান্ত নিতে পারবেন। ৮. যাঁদের ডেবিট, ক্রেডিট উভয় কার্ডই আছে তাঁরা লেনদেনের সীমা ঠিক করতে পারবেন। ৯. নতুন নিয়ম শুধু ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আওতায় আসছে না প্রিপেড গিফট কার্ড বা মেট্রোর মত নানা ট্রানজিট সিস্টেমে ব্যবহার হয় এমন কার্ড। ১০. পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হল বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হল বন্ডে
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলাগুলি অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলাগুলি অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget