এক্সপ্লোর

G 20 Summit : দিল্লিতে রাজসূয় যজ্ঞ, শুরু হচ্ছে শীর্ষ রাষ্ট্রনেতাদের জি ২০ সম্মেলন

New Delhi g20 Summit : সম্মেলনের মাঝেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৫-টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে করার কথা রয়েছে।

নয়াদিল্লি : দিল্লিতে রাজসূয় যজ্ঞ। মাঝে আর কয়েক ঘণ্টা। শুরু হতে চলেছে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন (G-20 Summit)। আমেরিকা, ফ্রান্স, চিন, ব্রিটেন থেকে শুরু করে জি টোয়েন্টি তালিকাভুক্ত বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এসে পৌঁছেছেন দিল্লিতে। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Jo Biden) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা।

সাত-সমুদ্র পেরিয়ে তাবড় রাষ্ট্রনেতাদের গন্তব্য দিল্লি। সৌজন্যে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন। শনিবার দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে (Bharat Mandapam Convention Center) শুরু হবে আন্তর্জাতিক এই ইভেন্ট। তার আগে একে একে ভারতের রাজধানীতে এসে পৌঁছচ্ছেন জি টোয়েন্টি তালিকাভুক্ত দেশের শীর্ষ নেতারা।

শুক্রবার সন্ধেয় দিল্লির মাটি ছোঁয় এয়ারফোর্স ওয়ান ! মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রাক্তন সেনা প্রধান ও মোদি মন্ত্রিসভার সদস্য ভি কে সিং-সহ অন্যরা। এরপর জো বাইডেন পৌঁছে যান, ৭ লোককল্যাণ মার্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। বাইডেনকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে প্রায় একঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা সেরে নেন মোদি (Prime Minister Narendra Modi)।

সূত্রের খবর, সম্মেলনের মাঝেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৫-টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে করার কথা রয়েছে। তবে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসেননি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও। তাঁর পরিবর্তে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন চিনের প্রধানমন্ত্রী লি শিয়াং। 

লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে, তাঁর সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও আলোচনা হয় কি না, সেটাও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জি-টোয়েন্টি সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা দিল্লি। সেই সঙ্গে রাষ্ট্রনেতাদের আগমন উপলক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সহ অন্যরা, শনিবার জি ২০ সম্মেলন উপলক্ষে নৈশভোজ। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-কে। নৈশভোজে যোগ দিতে দিল্লি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

আরও পড়ুন- মন্দির ঘুরে দেখার ইচ্ছাপ্রকাশ, জি ২০ সম্মেলনের মাঝে 'হিন্দু' সুনকের ভাবনা জন্মাষ্টমী পালনও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget