এক্সপ্লোর

New Parliament Building: চোখেই পড়বে না বিক্ষোভ, দেখাই যাবে না বিরোধীদের! অধিবেশনকক্ষের গঠন নিয়ে প্রশ্ন

Parliament Building Inauguration: নয়া সংসদভবনে, স্পিকার এবং প্রিসাইডিং অফিসারের বসার যে ব্যবস্থা করা হয়েছে, তা আগের চেয়ে সম্পূর্ণ আলাদা।

নয়াদিল্লি: গণতন্ত্রের পীঠস্থান সংসদভবন। যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় সেখানেই। তাই অধিবেশন চলাকালীন হইচই, শোরগোল নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়েলে নেমে, স্পিকার এবং প্রিসাইডিং অফিসারের চেয়ারের ঘিরে বিক্ষোভ, পোস্টার, প্ল্যাকার্ড তুলে ধরে বিক্ষোভ, কাগজ ছোড়াছুড়ি চোখে পড়ে প্রায়শই। কিন্তু নয়া সংসদভবনে চিরাচরিত সেই দৃশ্য হয়ত আর চোখে পড়বে না। বিরোধীদের প্রতিবাদ, বিক্ষোভ ঢাকতে তেমনই ব্যবস্থা করা হয়েছে বলে সামনে আসছে অভিযোগ (New Parliament Building)। 

নয়া সংসদভবনে, স্পিকার এবং প্রিসাইডিং অফিসারের বসার যে ব্যবস্থা করা হয়েছে, তা আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। এ যাবৎ লোকসভা এবং রাজ্যসভায় সাংসদদের বসার আসন যেখান থেকে শুরু, তার চেয়ে এক ধাপ নীচে, আলাদা করে বসার ব্যবস্থা ছিল স্পিকারের। ফলে সরকারি বিল, প্রস্তাব এবং অন্য বিষয়ে বিরোধিতা জানাতে সেই ওয়েলে নেমে যেতেন সাংসদরা (Parliament Building Inauguration)। 

সংসদের ক্যামেরায় ধরা পড়ত সেই দৃশ্য। স্পিকার এবং প্রিসাইডিং অফিসারকে ঘিরে ধরে বিক্ষোভ, দাবিদাওয়া, ধিক্কার জানিয়ে লেখা পোস্টার তুলে ধরা থেকে কাগজ ছুড়ে প্রতিবাদ জানানো, সব কিছুই দেখা যেত। কিন্তু নয়া সংসদভবনে স্পিকারের বসার ব্যবস্থা হয়েছে বেশ কিছুটা উঁচুতে। ফলে বিক্ষোভ দেখাতে গেলে সাসংদরা স্পিকার বা প্রিসাইডিং অফিসারের নাগালই পাবেন না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: New Parliament Building: ‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের

শুধু তাই নয়, নয়া সংসদভবনে আগের চেয়ে অনেক সংখ্যক বেশি ক্যামেরা বসানো হয়েছে। তার লেন্সে ধরা পড়ে কক্ষের প্রতিটি কোণ।  তাই কন্ট্রোল রুমে বসেই অধিবেশন কক্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। বিরোধীরা বিক্ষোভ দেখালেও, দিক বদলে ফেলা সম্ভব মুহূর্তে, তাতে বিরোধীদের অসন্তোষ প্রকাশ করতে দেখাই যাবে না বলেও আশঙ্কা দেখা দিচ্ছে। 

এর আগে, পুরনো সংসদভবনেই একাধিক বার এমন অভিযোগ উঠেছে। সেই সময় ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদের ঘটনাক্রমে কাঁচি চালানোর অভিযোগ তোলেন বিরোধীরা। তাঁদের দাবি ছিল, বিরোধীরা বিভিন্ন বিষয় নিয়ে ওজর-আপত্তি, বিক্ষোভ দেখালে, ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয়। শুধুমাত্র স্পিকার এবং শাসকদলে মন্ত্রীদেরই দেখানো হয় ক্যামেরায়। 

একাধিক বার বিরোধীদের বিক্ষোভ কাটছাঁট করে দেখানো হয়েছিল বলেও অভিযোগ উঠে আসে। এ নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। তাঁর দাবি ছিল, বিরোধীরা সরকারকে প্রশ্ন করলে, সমালোচনা করলে, আড়াল থেকে মাইক বন্ধ করে দেওয়া হয়, যাতে বিরোধীদের কথা সাধারণ মানুষের কানে পৌঁছতেই না পারে। 

উল্লেখ্য, ১৯৯৪ সালের নির্দেশিকায় লোকসভার ক্যামেরায় বিরোধীদের বিক্ষোভ, হট্টগোল, ওয়াক আউট দেখানোর অনুমতি ছিল না। ২০০৫ সালের মে মাসে সেই নির্দেশিকায় বদল আনেন তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। সংসদে সরকারের অবস্থান দেখানো যেমন জরুরি, তেমনই বিরোধিদের দাবি-দাওয়া, প্রতিবাদ, বিক্ষোভ এমনকি ওয়াকআউটও সকলের কাছে পৌঁছনো উচিত বলে মত ছিল তাঁর। নয়া সংসদভবনে কোনও রকম বিরোধিতাই যাতে মানুষের চোখে ধরা না পড়ে, তার ব্য়বস্থা করা হয়েছে বলে অভিযোগ অবিজেপি শিবিরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget