এক্সপ্লোর

Bengal Post Poll Violence : ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এবার মালদায় কমিশনের প্রতিনিধিদল

রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ছবি খতিয়ে দেখছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। এবার গেল মালদায়। ডাকা হয়েছে বিভিন্ন থানার আধিকারিকদের।

অভিজিৎ চৌধুরী, মালদা : ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে মালদাতেও। এবার সেখানে এই অভিযোগ খতিয়ে দেখতে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। আজ তাঁরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন।

আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় এসেছেন  কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের ডিরেক্টরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। শুক্রবার বিভিন্ন থানার ওসি, আইসি এবং অফিসারদের তলব করেছেন কমিশনের ডিরেক্টর। সকাল দশটা নাগাদ ইংরেজবাজার থানা, মালদা থানা, গাজোল থানা, মোথাবাড়ি থানা, হবিবপুর থানা, বৈষ্ণবনগর থানা এবং কালিয়াচক থানার আইসি, ওসি, ডিএসপি ও অ্যাডিশনাল এসপিকে ডাকা হয়েছে বৈঠকে। সেখানেই চলছে ম্যারাথন বৈঠক।

বিভিন্ন থানা এলাকায় যে সব হিংসার ঘটনা ঘটেছে। অভিযোগ জানিয়েও বিচার পাননি, এমন অভিযোগকারীরাও এসেছেন। তাঁদেরও পুরো বক্তব্য শুনবেন কমিশনের প্রতিনিধিরা।

গতকালই উত্তর দিনাজপুরের চোপড়ায় ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি গ্রামে কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল পরিস্থিতি খতিয়ে দেখতে যায়।

কিছুদিন আগেই চোপড়া ব্লকের মাঝিয়ালি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নামে পোস্টার দেখা যায়। এই পোস্টারে রাজবংশীদের উপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে শাসক দলের উদ্দেশে হুঁশিয়ারি দেওয়া হয়। কেএলও-র নামে পোস্টার পড়লেও এর পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল।

প্রসঙ্গত, গত ১৮ জুন কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন একটি বিশেষ কমিটি গঠন করবে। তারা এরাজ্যে এসে গোটা প্রক্রিয়াটা অনুসন্ধান করে দেখে কলকাতা হাইকোর্টের কাছে একটি রিপোর্ট পেশ করবে। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে এই পাঁচ বিচারপতির বেঞ্চের কাছেই দিনকয়েক আগে আবেদন করা হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায় হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন মন্তব্য করেন, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। অথচ রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও অভিযোগ জমা পড়েনি...এমনটা কেন হবে ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget