এক্সপ্লোর

Chhattisgarh Encounter: নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াই, ছত্তিশগড়ে খতম ৯ মাওবাদী

Chhattisgarh Encounter: দু-পক্ষের মধ্যে গুলির লড়াই থামার পর ঘটনাস্থল থেকে প্রথমে চারজন মাওবাদীর মৃতদেহের পাশাপাশি একটি লাইট মেশিনগান, ব্যারেল গ্রেনেড লঞ্চার, অন্যান্য অস্ত্র ও প্রচুর গুলি উদ্ধার হয়।

বিজাপুর: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদীদের (Maoists) বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার বিজাপুর (Bijapur) জেলার বস্তার লোকসভা কেন্দ্রের (Bastar Lok Sabha constituency) একটি জায়গায় উভয়পক্ষের তুমুল গুলির লড়াইয়ের (Chhattisgarh Encounter) পর খতম হল ৯ জন মাওবাদী। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হবে বস্তারে। তার আগে এতজন মাওবাদীকে একসঙ্গে খতম করার ঘটনা প্রশাসনের মনোবল আরও বাড়িয়ে দিল বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এপ্রসঙ্গে ছত্তিশগড় পুলিশের বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানান, দু-পক্ষের মধ্যে গুলির লড়াই থামার পর ঘটনাস্থল থেকে প্রথমে চারজন মাওবাদীর মৃতদেহের পাশাপাশি একটি লাইট মেশিনগান,কয়েকটি ব্যারেল গ্রেনেড লঞ্চার, অন্যান্য অস্ত্র ও প্রচুর গুলি উদ্ধার হয়। পরে উদ্ধার হয় আরও পাঁচজন মাওবাদীর মৃতদেহ। বর্তমানে ঘটনাস্থলের চারিদিকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: মোষ নেই তো ভোট নয় ! একমাত্র ভোটারের জন্য ভোটগ্রহণ কেন্দ্র; ভোট বৈচিত্র্যের ভারত

বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি আরও জানান, মঙ্গলবার সকালে নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী নকশাল বিরোধী অভিযান চালাচ্ছিল। সকাল ৬টা নাগাদ আচমকা গঙ্গালুর পুলিশ স্টেশন এলাকার অন্তর্গত লেন্দ্রা গ্রামের কাছে থাকা একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাদের। মাওবাদী বিরোধী অভিযানে অংশ নেওয়া ওই যৌথ বাহিনীতে ডিস্ট্রিক্ট রির্জাভ গার্ডের জওয়ানরা ছাড়াও ছিলেন সেন্ট্রাল রির্জাভ ফোর্স এবং তাদের অধীনস্ত কোবরা কমান্ডোরা।  

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর গরমের সময় নিজেদের কর্মকাণ্ড চালানোর জন্য বস্তার-সহ ছত্তিশগড়ের মাওবাদী অধ্যূষিত এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচী নেয় নকশালবাদী সংগঠনের সদস্যরা। এমনকী এই সময়ে বস্তার এলাকায় নিরাপত্তারক্ষীদের উপর প্রায়শই চোরাগোপ্তা হামলা চালায় তারা। গত ২৭ মার্চই যেমন বিজাপুরের বাসগুড়া এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল ৬ জন মাওবাদী। আর আজকের ঘটনার পর বস্তার অঞ্চলের বিজাপুর-সহ সাতটি এলাকায় এই বছরে এখনও পর্যন্ত বেশ কয়েকটি এনকাউন্টারের ঘটনায় খতম হল মোট ৪১ জন মাওবাদী। 

আরও পড়ুন: Sanjay Singh: আবগারি মামলায় ছ’মাস পর জামিন পেলেন AAP নেতা সঞ্জয়, বিরোধিতা করল না ED

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget