এক্সপ্লোর

কী হল কাল রাতে? কী করছিল তিহারের ভেতরে নির্ভয়ার আসামীরা? জেনে নিন সব তথ্য

শেষ ইচ্ছেমতো দোষীদের বলা হয় অন্তিম পুজোপাঠ করে নিতে। পুজোর জন্য একজন পুরোহিত নিয়ে আসে জেল প্রশাসন। কিন্তু রাজি হয়নি তারা। এরপর তাদের বলা হয় চা জলখাবার খেতে। পবন জল্লাদ ফাঁসি ঘরে বেঁধে ফেলেন দড়ি।

নয়াদিল্লি: তিন তিনবার পিছিয়েছে ফাঁসির দিন। অবশেষে আজ ভোরে হয়ে গেল নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসি। কীভাবে নির্ভয়ার ৪ ধর্ষক কাটাল জীবনের শেষ রাত? জেনে নিন। সারা রাত ঘুমোতে পারেনি মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্ত। ক্ষীণ আশা ছিল, যদি গভীর রাতের শুনানিতে মৃত্যুদণ্ড রদ করে আদালত।  জেল কর্মীরা তাদের তাড়াতাড়ি ঘুমোতে বললেও ঘুমোয়নি একজনও। আদালতে আবেদন নাকচ হয়ে যাওয়ায় ভোর সোয়া তিনটের সময় তাদের সেলে আসেন তিহারের আধিকারিকরা। ফাঁসি ঘরে নিয়ে যাওয়ার পর তাদের স্নান করতে বলা হয়। তাতে রাজি হয়নি কেউ। ভোর চারটেয় জেলে পৌঁছন ডিজি সন্দীপ গোয়েল। জেল নম্বর তিনে ততক্ষণে এসে গিয়েছেন পবন জল্লাদ। ডেপুটি সুপারের ঘর থেকে নিয়ে আসা হয় ফাঁসির জন্য তৈরি দড়ি। শেষ ইচ্ছেমতো দোষীদের বলা হয় অন্তিম পুজোপাঠ করে নিতে। পুজোর জন্য একজন পুরোহিত নিয়ে আসে জেল প্রশাসন। কিন্তু রাজি হয়নি তারা। এরপর তাদের বলা হয় চা জলখাবার খেতে। অন্যরা সামান্য খেলেও একজন মুখে তোলেনি কিছু। এর মধ্যে পবন জল্লাদ ফাঁসি ঘরে বেঁধে ফেলেন দড়ি। তিহার আধিকারিকরা জানিয়েছেন, আসামীরা এরপর অদ্ভুতভাবে পাগলামি করতে থাকে, পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করে তারা। তিহারে আসেন পশ্চিম দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট। ৪ অপরাধীর কাছে জিজ্ঞাসা করা হয় তাদের শেষ ইচ্ছা। জানা যাচ্ছে, ২ জন তখনও নিজেদের নির্দোষ বলে দাবি করে, তবে কেউ কোনও শেষ ইচ্ছার কথা বলেনি। এরপর জেলের চিকিৎসক প্রত্যেকের আলাদা আলাদা করে স্বাস্থ্য পরীক্ষা করেন। জল্লাদও অন্যান্য আধিকারিকরা পৌঁছে যান জেলের কালোকুঠুরিতে। ফাঁসি ঘরে যাওয়ার পথে একজন নাকি মেঝেয় শুয়ে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত জায়গায় নিয়ে গিয়ে চারজনের মাথা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। জেল কর্মীদের সাহায্যে পিছমোড়া করে বাঁধা হয় তাদের হাত। বলা হয়, চাইলে যে কোনও ধর্মগুরুকে তাদের অন্তিম সময়ে হাজির করা যেতে পারে। কিন্তু তারা তাতে রাজি হয়নি। ঠিক ভোর সাড়ে পাঁচটায় এক সঙ্গে হয় ৪ জনের ফাঁসি। জেল সুপারিনটেন্ডেন্ট হাত নাড়িয়ে ইশারা করার পর পরপর চারজনের ফাঁসির লিভার টানেন পবন জল্লাদ। ভারতের ইতিহাসে এই প্রথম এক সঙ্গে ৪ জনের ফাঁসি হল। আধঘণ্টা ওভাবেই ঝুলিয়ে রাখার পর তুলে আনা হয় দেহ। এরপর জেলের চিকিৎসক দেহ পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। ৭ বছরের দীর্ঘ লড়াইয়ে এভাবেই ইতি পড়ে।    

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
CM Suvendu Adhikari: বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
CBSE Language Policy: দশম শ্রেণিতে কি দিতে হবে ৩টে ভাষার পরীক্ষা? এবার নতুন নির্দেশিকা জারি করল CBSE
দশম শ্রেণিতে কি দিতে হবে ৩টে ভাষার পরীক্ষা? এবার নতুন নির্দেশিকা জারি করল CBSE
Abhishek Banerjee: DJ-মামলায় কাল টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার এজলাসে শুনানি ?
DJ-মামলায় কাল টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার এজলাসে শুনানি ?

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget