এক্সপ্লোর

বাড়ির বাইরে বেরলে মাস্ক বাধ্যতামূলক উত্তরপ্রদেশে, লঙ্ঘন করলেই কঠোর শাস্তি, নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

"ম্যান্ডামাস" কার্যকর করতে পুলিশকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে আদালত

প্রয়াগরাজ: মাস্ক ব্যতীত কেউ যেন বাড়ির বাইরে না বের হন। মাস্ক এমনভাবে পরতে হবে, যাতে মুখ ও নাক সম্পূর্ণভাবে ঢাকা পড়ে। উত্তরপ্রদেশের জন্য এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

"ম্যান্ডামাস" বা ওই নির্দেশ কার্যকর করতে পুলিশকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। কোয়ারেন্টিন সেন্টারে আরও ভাল পরিবেশ দাবি করে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেখানেই, বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমার নির্দেশ দেন, বর্তমানের তুলনায় প্রত্যেক টাস্ক ফোর্সে আরও বেশি সংখ্যক পুলিশকর্মী অন্তর্ভুক্ত করা হবে।

আদালতের হুঁশিয়ারি, এই "ম্যান্ডামাস" বা নির্দেশ লঙ্ঘন করলে, কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। আদালত জানিয়েছে, পুলিশ-প্রশাসন বলতে পারে না যে, মাস্ক না পরার জন্য মানুষকে তো দোষ দেওয়া যায় না। তারা বলতে পারে না, আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও মানুষকে মাস্ক পরতে বাধ্য করা যায়নি।

আদালত জানিয়েছে, মানুষ ও প্রশাসনকে বুঝতে হবে, মাস্ক পরাটা শুধু যিনি পরেছেন, তাঁর সুরক্ষার্থে নয়, এটা গোটা সমাজের কাছেই সমান গুরুত্বরপূর্ণ। ফলে, যদি কেউ সমাজের বিরুদ্ধে অপরাধ করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে।

নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভিন্ন আইনের ধারা মোতাবেক যথাযথ ব্যবস্থাগ্রহণের রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা জানান, পুরসভা কমিশনার ও জোনাল অফিসারদের কাছে রিপোর্ট জমা দেবেন আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনাররা।

উপরন্তু, প্রাত্যহিক রিপোর্ট ই-মেল করে জমা দেওয়া যাবে হাইকোর্টের লিগাল সেলের রেজিস্ট্রারকে। পাশাপাশি তা একইসঙ্গে পাঠানো যাবে অতিরিক্ত অ্যাডভোক্যাট জেনারেল।

আদালত জানিয়েছে, চিকিৎসা পরিষেবা সকলের কাছে পৌঁছনো উচিত। এই ক্ষেত্রে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাদের উচিত অসুস্থদের প্রতি সমব্যথী হওয়া উচিত।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget