এক্সপ্লোর

গালওয়ান উপত্যকায় সংঘর্ষে কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ হননি, জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী

চলতি সংঘাত, উত্তেজনা কমাতে আজই মেজর জেনারেল স্তরের অফিসারদের নেতৃত্বে পূর্ব লাদাখে বৈঠক করেন ভারত, চিনের সামরিক কর্তারা। চলতি সীমান্ত সংঘাত শুরুর পর থেকে এই নিয়ে সাতবার বৈঠক হল। গালওয়ান উপত্যকার সেদিনের ভয়াবহ ঘটনার পর এটি তৃতীয় বৈঠক।

নয়াদিল্লি: চিনা সেনাবাহিনীর সঙ্গে গত সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ানে সেক্টরের হাতাহাতি, লড়াইয়ে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পাশাপাশি একাধিক ভারতীয় জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে মিডিয়ায় বেরনো খবরের সত্যতা খন্ডন করল ভারতীয় সেনা কর্তৃপক্ষ। বুধবারই নিউইয়র্ক টাইমস-এ ‘ইন চায়না-ইন্ডিয়া ক্ল্যাশ, টু ন্যাশনালিস্ট লিডার্স উইথ লিটল রুম টু গিভ’ শিরোনামে বেরনো প্রতিবেদনে ওই দাবি করা হয়। কিন্তু আজ সেনাবাহিনী থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, স্পষ্ট বলা হচ্ছে, কোনও ভারতীয় সেনাই কর্মরত অবস্থায় নিখোঁজ হননি। নিউ ইয়র্ক টাইমস-এ বেরনো প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি, জানান সেনার মুখপাত্র। ভারতীয় মিডিয়ার একাংশেও দাবি করা হয়, একাধিক ভারতীয় সেনার খবর নেই সংঘর্ষের পর থেকে। এদিকে চলতি সংঘাত, উত্তেজনা কমাতে আজই মেজর জেনারেল স্তরের অফিসারদের নেতৃত্বে পূর্ব লাদাখে বৈঠক করেন ভারত, চিনের সামরিক কর্তারা। চলতি সীমান্ত সংঘাত শুরুর পর থেকে এই নিয়ে সাতবার বৈঠক হল। গালওয়ান উপত্যকার সেদিনের ভয়াবহ ঘটনার পর এটি তৃতীয় বৈঠক। তার মধ্যেই জওয়ানদের খোঁজ না মেলার খবর খারিজ করল ভারতীয় সেনা। ১৫-১৬ জুন মধ্যরাতে পেট্রল পয়েন্ট ১৪-র কাছে যেখানে সংঘর্ষ হয়েছিল, আজ সেখানেই বৈঠক করেন ভারত, চিনের সেনা অফিসাররা। গত ৪৫ বছরে এই প্রথম চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের প্রাণহানি হয়েছে। চিন সরকারি ভাবে কিছু না বললেও একাধিক রেডিও বার্তা থেকে পাওয়া সঙ্কেতের সাহায্যে ভারতের তরফে চিনের ৪৩জনের হতাহত হওয়ার দাবি করা হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget