এক্সপ্লোর

Noida Car Accident: 'ও বারবার বলছিল বাবা আমায় বাঁচাও'... রাজকুমারের কানে এখনও ভাসছে ছেলের বলা শেষ কথাগুলো

Noida Techie Died: 'ওকে বাঁচানোর জন্য আমার ক্ষমতায় যা যা আছে সব করেছিলাম। সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছিলাম যদি কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু লাভ হয়নি। ও বারবার বলছিল বাবা আমায় বাঁচাও।' 

Noida Car Accident: চোখের সামনেই ছেলের মৃত্যু দেখতে হয়েছে রাজকুমার মেহতাকে। এখনও তাঁর কানে লেগে ছেলের শেষবার বলা কথাগুলো। ক্ষণে ক্ষণে মধ্য বয়সের রাজকুমার মেহতা বলে উঠছেন, 'হাতজোড় করে ও বারবার বলছিল, বাবা আমায় বাঁচাও।' ছেলেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন বাবা। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক আগেই মৃত্যু হয়েছিল ২৭ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার। 

যুবরাজ বিহারের সিতামারির বাসিন্দা। গুরুগ্রামের একটি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২ বছর আগে মাকে হারিয়েছিলেন যুবরাজ। এক দিদি রয়েছে তাঁর। তিনি থাকেন যুক্তরাজ্যে। যুবরাজের বাবা রাজকুমার জানিয়েছেন, কেরিয়ারের প্রতি একনিষ্ঠ ছিলেন তাঁর ছেলে। কাজ করতেন মন দিয়ে। পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন।         

শুক্রবার সন্ধ্যায় ছেলের থেকে ফোন এবং মেসেজ পান রাজকুমার মেহতা। যুবরাজ জানান তাঁর গাড়ি একটি গভীর কুয়োতে পড়ে গিয়েছে। ছেলের থেকে এ হেন খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা হন রাজকুমার। খবর দেন পুলিশ এবং দমকলেও। ১৫ মিনিটের মধ্যে চলে আসে তারাও। রাজকুমার মেহতার অভিযোগ, তাদের কাছে তাঁর ছেলেকে বাঁচানোর জন্য উপযুক্ত ব্যবস্থাপনা ছিল না। 

ঘটনাস্থলে গিয়ে রাজকুমার দেখতে পান তাঁর ছেলে যুবরাজ গাড়ির ছাদে আটকে রয়েছেন। মধ্যরাত থেকে রাত ২টো পর্যন্ত গাড়ির ছাদেই দাঁড়িয়ে ছিলেন যুবরাজ। পায়ের ব্যালান্স করার চেষ্টা করছিলেন তিনি যাতে গাড়ি ডুবে না যায়। হাতে ফোন নিয়ে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছিলেন যুবরাজ। কারণ তিনি যেখানে আটকে ছিলেন সেখানে ছিল ঘন কুয়াশার আস্তরণ। যুবরাজের উপস্থিতি যাতে বাকিরা টের পায়, সেই জন্যি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছিলেন তিনি।                

ছেলেক হারিয়ে শোকে বিহ্বল রাজকুমার মেহতা। তিনি জানিয়েছেন, যুবরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার অনেক আগেই মারা গিয়েছিলেন যুবরাজ। রাজকুমারের কথায়, 'ওকে বাঁচানোর জন্য আমার ক্ষমতায় যা যা আছে সব করেছিলাম। সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছিলাম যদি কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু লাভ হয়নি। শেষ মুহূর্তটায় ও বারবার বলছিল বাবা আমায় বাঁচাও।' 

এক ডেলিভারি এজেন্টও যুবরাজকে বাঁচানোর জন্য কোমরে দড়ি বেঁধে ঝাঁপ দিয়েছিলেন ওই গভীর কুয়োতে। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও যুবরাজকে বাঁচাতে পারেননি ই-কমার্স সংস্থার ডেলিভারি এজেন্ট মনিন্দর।            

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget