এক্সপ্লোর

‘ট্রাম্পকে নিশ্চয়ই উন্মাদ বলব না আমরা!’ রাহুলকে নিয়ে ওবামার মন্তব্যে ক্ষুব্ধ শিবসেনা

নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত ওই বইয়ের রিভিউয়ে প্রকাশ, ওবামা তাতে লিখেছেন, রাহুল গাঁধী নিজেকে ‘তুলে ধরতে’ উত্সুক ছিলেন, কিন্তু ‘হয় সেই ক্ষমতা অথবা আবেগ’ তাঁর ছিল না। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সম্পর্কে ওবামার এমন মন্তব্যে ভারতে কংগ্রেস মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। রাহুলের হয়ে আসরে নেমে ওবামার মত খন্ডন করেছেন দলের নেতারা।

মুম্বই: আত্মজীবনী ‘এ প্রমিসড ল্যান্ড’-এ রাহুল গাঁধী সম্পর্কে বারাক ওবামার মন্তব্যে অসন্তুষ্ট শিবসেনা নেতা সঞ্জয় রাউত বললেন, একজন বিদেশি রাজনীতিক ভারতের রাজনৈতিক নেতাদের নিয়ে এধরনের কথা বলতে পারেন না। ভারত সম্পর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কতটুকু জানেন, প্রশ্ন তুলেছেন সঞ্জয়। নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত ওই বইয়ের রিভিউয়ে প্রকাশ, ওবামা তাতে লিখেছেন, রাহুল গাঁধী নিজেকে ‘তুলে ধরতে’ উত্সুক ছিলেন, কিন্তু ‘হয় সেই ক্ষমতা অথবা আবেগ’ তাঁর ছিল না। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সম্পর্কে ওবামার এমন মন্তব্যে ভারতে কংগ্রেস মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। রাহুলের হয়ে আসরে নেমে ওবামার মত খন্ডন করেছেন দলের নেতারা। যেমন তারিক আনোয়ার বলেছেন, সম্ভবত ৮-১০বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরে এসে সম্ভবতঃ অল্প সময়ের জন্য রাহুল গাঁধীর সঙ্গে সাক্ষাত্ করেছিলেন ওবামা। অতটুকু সময়ে কারও সম্পর্কে সঠিক মূল্যায়ন করা কঠিন ব্যাপার। রাহুল গাঁধীর ব্যক্তিত্বও তারপর বদলেছে, তিনি অনেক অভিজ্ঞতায় পরিণত হয়েছেন। কিন্তু সঞ্জয় রাউত আরও কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, ভারতীয় রাজনীতিকদের ব্যাপারে এমন মতামত দিতে পারেন না একজন বিদেশি নেতা। কংগ্রেস নেতা সম্পর্কে ওবামার মন্তব্যে দেশের ঘরোয়া রাজনীতিতে যে রাজনৈতিক আলাপ-আলোচনা হচ্ছে, সেটা কুরুচিকর। আমরা নিশ্চয়ই বলব না, ট্রাম্প উন্মাদ। এই দেশ সম্পর্কে কতটা জানেন ওবামা? মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মহা বিকাশ আঘাদি জোট গড়ে যে সরকার চালাচ্ছে,সম্প্রতি তার প্রথম বর্ষপূর্তি হয়েছে। সঞ্জয়ের দাবি, গত বছর এই সময়েই মহারাষ্ট্রে আমরা সরকার গড়ার দোরগোড়ায় ছিলাম। কেউ তখন কল্পনাই করতে পারেনি যে, শিবসেনার কোনও নেতা মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু গত এক বছরে আমরা পরিবেশ বিপর্যয়, কোভিড-১৯ এর মতো বিপর্যয়ের চ্য়ালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু উদ্ধব ঠাকরের সরকার ধৈর্য্য ধরে সামলে দিয়েছে। আগামী চার বছরে মহারাষ্ট্রকে আরও শক্তিশালী করে তুলবে তারা। মহারাষ্ট্রের ১১ কোটি মানুষের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। বিরোধীদের বলব, মানুষের স্বার্থে কাজ করুন, শক্তিশালী রাজ্য গঠনে আমাদের সাহায্য করুন।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget