এক্সপ্লোর

Odisha Train Accident: কী কারণে দুর্ঘটনা, কোথায় ছিল গলদ, CBI তদন্ত চাইল রেল

Coromandel Train Accident: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘনার পর থেকেই কারণ নিয়ে নানা তত্ত্ব সামনে আসছে। এমনকি এর নেপথ্যে নাশকতার যোগ থাকতে পারে বসেও জল্পনা শুরু হয়েছে।

নয়াদিল্লি: নয় নয় করে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কারণ নিয়ে এখনও জারি ধন্দ। সেই আবহেই এ বার CBI তদন্তের দাবি তুলল রেলমন্ত্রক। তিনটি ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে CBI তদন্তের দাবি (CBI Probe)। রবিবার সন্ধেয় জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো (Ashwini Vaishnaw)। 

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘনার পর থেকেই কারণ নিয়ে নানা তত্ত্ব সামনে আসছে। এমনকি এর নেপথ্যে নাশকতার যোগ থাকতে পারে বসেও জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি, মেন লাইনে সিগনাল থাকার পরও লুপ লাইনে করমণ্ডল এক্সপ্রেসকে ঢোকানো হল কেন, উঠছে প্রশ্ন। ট্রেনে কেন দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র 'কবচ' ছিল না, তা নিয়েও প্রশ্নের মুখে পড়েছে সরকার।

রবিবার সংবাদমাধ্যমে CBI তদন্তের সুপারিশ করার কথা জানান অশ্বিনী। তিনি বলেন, " যা ঘটেছে, তা মাথায় রেখে, এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, সব কিছুকে সামনে রেখেই রেলের বোর্ড CBI তদন্তের সুপারিশ করেছে। তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছে।"

আরও পড়ুন: Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনার গায়েও সাম্প্রদায়িকতার রং, অপপ্রচার সোশ্যাল মিডিয়ায়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ওড়িশা পুলিশের

এর পাশাপাশি, রবিবার ওড়িশা সরকারের তরফে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যাতেও সংশোধন করা হয়। ২৯৫ বা ২৮৮ নয়, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জন মারা গিয়েছেন বলে দাবি ওড়িশা সরকারের। আহতের সংখ্যা ১ হাজার ১৭৫ বলে জানানো হয়েছে। যদিও সঠিক পরিসংখ্যান নিয়েও ধন্দ রয়েছে। 

রবিবারই বাংলার মুখ্যমন্ত্রী মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, এখনও প্রায় ২০০টি দেহ শনাক্ত করা যায়নি। বাংলা থেকেই ৬২ জন মৃতের নামের তালিকা পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে হতাহত বাড়বে বলেই ইঙ্গিত মিলছে। তার পরও পরিসংখ্যান কী করে কমছে, প্রশ্ন তোলেন তিনি। 

যদিও রেলের দাবি, সিগনাল এবং পয়েন্ট বিভ্রাটের জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মিলেছে ইঙ্গিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবারই দোষীরা শাস্তি পাবে বলে মন্তব্য করেন। যদিও রেলের পরিকাঠামো নিয়েই উঠছে প্রশ্ন। বছর বছর রেকর্ড মুনাফা সত্ত্বেও কেন পরিকাঠামো এত দুর্বল, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget