এক্সপ্লোর

Coromandel Express Accident: মেঝেতেই সারিবদ্ধভাবে রাখা, সোরো হাসপাতালে বহু মৃতদেহ এখনও শনাক্ত করতে পারেনি পরিবারের লোকজন !

Odisha Train Accident: এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার ! এত মৃত্যু, এত হাহাকার, এত যন্ত্রণার হিসেব মেলানো যাচ্ছে না কিছুতেই।

ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, তুহিন কর্মকার , বালেশ্বর : বালেশ্বরের হাসপাতালে এখন শুধুই হাহাকার। স্বজনহারাদের কান্নার আওয়াজ হাসপাতাল চত্বরজুড়ে। সোরো হাসপাতালে রাখা বহু মৃতদেহ এখনও শনাক্ত করতে পারেনি পরিবারের লোকজন। 

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার ! এত মৃত্যু, এত হাহাকার, এত যন্ত্রণার হিসেব মেলানো যাচ্ছে না কিছুতেই। বালেশ্বরের সোরো হাসপাতালের ছবিটাই বদলে গিয়েছে শুক্রবার থেকে। হাসপাতালের যেদিকে চোখ যায় শুধু হা হুতাশ, স্বজনহারার হাহাকার
এদিক-ওদিক থেকে ভেসে আসছে কান্নার রোল । যাঁরা কোনওমতে বেঁচে ফিরেছেন, তাঁদের কারও হাত ভাঙা, কারও বা পা, হাসপাতালের মেঝেতেই রাখা সারি সারি মৃতদেহ। বেশিরভাগই এরাজ্যের বাসিন্দা।

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গড়বেতার বাসিন্দা প্রশান্ত সরকারের। গড়বেতার একটি স্কুলের শিক্ষক ছিলেন প্রশান্ত। জামাইবাবুর চিকিৎসা করাতে তাঁকে নিয়ে কটক যান। চিকিৎসা করিয়ে সেখান থেকেই ফিরছিলেন যশবন্তপুর এক্সপ্রেসে। অসুস্থ জামাইবাবু বেঁচে ফিরলেও, শেষ রক্ষা হয়নি প্রশান্ত সরকারের।

গতকাল দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সোজা সোরো হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দেখা করেন আহতদের সঙ্গে।

ওড়িশার বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যান ওড়িশার রাজ্যপাল গণেশি লাল। শনিবার ভোরে বালেশ্বরের হাসপাতালে যান সুকান্ত মজুমদারও। সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'নিজেদের ঢাক ঢোল পিটিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বন্দে ভারত, বন্দে ভারত করে লাফাচ্ছেন। কিন্তু রেলের পরিকাঠামোর কোনও উন্নতি করছেন না। এটাকে আমি বলতে পারি, পরিকল্পিত গণহত্য়া।'

সোরো হাসপাতালে রাখা বহু মৃতদেহ এখনও শনাক্ত করতে পারেনি পরিবারের লোকজন। স্বজন নেই, আছে শুধু হাহাকার। এই আর্তনাদের শেষ কোথায় ? উত্তর খুঁজছে দেশ।

প্রসঙ্গ, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ জন বলে দাবি রেলের। আহত হাজারের বেশি। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরেও উদ্ধার করা হচ্ছে মৃতদেহ। হাহাকার স্বজন হারানোর। এদিকে করমণ্ডল বিপর্যয়ে মৃত্যুমিছিলে কান্নার রোল বাংলাতেও। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের ৩১জন। আহত ৫৪৪। এমনই রিপোর্ট রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এত বড় বিপর্যয় ঘটল কীভাবে ? রেলের দাবি, সিগনাল বিভ্রাটেই বালেশ্বর বিপর্যয়। কেন কাজ করল না অ্যান্টি কলিশন ডিভাইস 'কবচ'? কীভাবে ৩ ট্রেনের সংঘর্ষ ? দায় কার? উঠছে প্রশ্ন। তিন দশকের মধ্যে সব থেকে ভয়াবহ রেল দুর্ঘটনা বলা হচ্ছে এটাকে। গতকাল দুর্ঘটনাগ্রস্তদের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী-রেলমন্ত্রীরা। কার গাফিলতিতে বিপর্যয়? তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget