এক্সপ্লোর

Narendra Modi : 'গত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে হয়েছে', ওম বিড়লাকে আর কী কী বললেন মোদি?

Modi On Om Birla : 'করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন।  তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন।' ওম বিড়লার প্রশংসায় মোদি

নয়াদিল্লি :  ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ভারতের সংসদের ইতিহাসে এই দ্বিতীয় বার স্পিকার পদের জন্য হল ধ্বনিভোট । জয় পেলেন এনডিএ প্রার্থী। পরপর দু'বার স্পিকার হলেন ওম বিড়লা। ১৯৮৫ সালে কংগ্রেসের বলরাম জাখর দুইবার লোকসভার অধ্যক্ষ পদে বসেছিলে। তারপর আবার ওম বিড়লা দুইবার পরপর স্পিকার হলেন। তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গাঁধী উভয়েই। 

মোদি বললেন, 'শাস্ত্রে কথিত আছে বিনম্র ও মিষ্ট স্বাভাবের ব্যক্তি সব সময় সফল হন। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনি সদর্থক ভূমিকা নেবেন আশা করি। স্পিকার পদের জন্য লড়াই ভারতের ইতিহাসে বিরল। সেই কথা মনে রেখেই মোদি বললেন, 'গত ২০ বছরে বেশিরভাগ ক্ষেত্রে স্পিকার পদের জন্য লড়াই হয়নি। বা  লড়লেও জয়ী হননি। আপনি জয়ী হয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। '

ওম বিড়লার কাজের প্রশংসা করে মোদি বললেন, 'একজন সাংসদ হিসেবে আমি বলব, আপনি সাংসদ হিসেবে যে ভাবে কাজ করেছেন, তার থেকে অনেক কিছু শেখার আছে, যা আমাদের তরুণ সাংসদের অনুপ্রেরণা দেবে। আপনি আপনার নির্বাচনী এলাকায় প্রসূতি ও নবজাতদের জন্য যে ব্যবস্থা করেছেন তা প্রশংসনীয়।' নব নির্বাচিত স্পিকারের কাজের প্রশংসা করে তিনি বললেন, 'আপনি গরিবদের সেবায়ও প্রচুর কাজ করেছেন। আপনার গত ৫ বছরের কার্যকাল সংসদীয় ইতিহাসের স্বর্ণযুগ। এই সময়কালে সংসদে বহু ঐতিহাসিক কাজ হয়েছে। এই বিষয়গুলি সংসদের ইতিহাসে লেখা থাকবে।' 

'ভারতকে দিশা দেওয়াতে আপনার কার্যকালের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে এ সময়। দেশের জন্য মজবুত ভিত তৈরি করেছে এই সব বিল। গত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে তা করে দেখানো হয়েছে। আমার বিশ্বাস দেশ এই নিয়ে গৌরব করবে। '

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ভারতে আধুনিক বানাতে তৎপর। নতুন সংসদ ভবন আমৃতকালের ভবিষ্যত লেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমবার আপনি সাংসদের ব্রিফিংয়ের ব্যবস্থা করেছেন। জি২০ ভারতের সফলতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি জি২০ ভুক্ত দেশগুলির স্পিকারদের নিয়ে পি২০র আয়োজন করেন। যা ভারতে গৌরবকে কয়েকগুন বাড়িয়েছে। এই সংসদ ১৪০ কোটি দেশবাসীর আশার কেন্দ্র। করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন।  তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন। করোনার সময় সংসদে, ১০৭ শতাংশ প্রোডাক্টিভিটি, নজিরবিহীন। আপনাকে অনেক শুভেচ্ছো'

এদিন ধ্বনি ভোটে জয়ের পর ওম বিড়লাকে  শুভেচ্ছা জানান রাহুল গাঁধীও। 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বিরোধীদের বলার সুযোগ দিয়ে, সংবিধানের মর্যাদা রক্ষা করুন।' ওম বিড়লাকে আর্জি জানালেন রাহুল গাঁধী। স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আবেদন জানালেন অখিলেশ যাদব।  

আরও পড়ুন: ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget