এক্সপ্লোর

Operation Kaveri : 'অপারেশন কাবেরি'-তে অশান্ত সুদান থেকে রওনা ২৭৮ ভারতীয়র

INS Sumedha : জাহাজে তাঁদের আনা হচ্ছে সৌদি আরবের জেদাহ-য়

নয়াদিল্লি : অশান্ত সুদান (Sudan) থেকে রওনা দিল ভারতীয়দের প্রথম দল। ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) জাহাজে তাঁদের আনা হচ্ছে সৌদি আরবের জেদাহ-য়। আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (Foreign Ministry)। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আইএনএস সুমেধা (INS Sumedha) জাহাজে ওঠা ভারতীয়দের ছবি ট্যুইট করেছেন। তাঁদের উদ্ধার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাতে জাতীয় পতাকা তুলে ধরেন কেউ কেউ। ট্যুইটারে অরিন্দম বাগচি লেখেন, অপারেশন কাবেরিতে ভারতীয়দের প্রথম দলটি সুদান ছেড়েছে। পোর্ট সুদান থেকে জেদাহ-র উদ্দেশে রওনা দেন ২৭৮ জন ভারতীয়। 

গত কয়েক দিন ধরে হিংসাত্মক সংঘর্ষে উত্তাল সুদান। দেশের সেনা ও আধাসেনার মধ্যে তুমুল অশান্তি চলছে। নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত। রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হওয়া ইস্তক ভারতীয়-সহ অন্তত ৩০০ জন খুন হয়েছেন। মূলত দেশের শাসনভার নিয়ে সেনা ও আধানসেনার মধ্যে জোরাল লড়াই চলছে।

ভারতের তরফে দিনকয়েক আগেই সুদানের পরিস্থিত 'অত্যন্ত উত্তেজনাপূর্ণ' বলে মন্তব্য করা হয়েছিল। সঙ্গে এও জানানো হয় যে, সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষিত রাখতে সব রকম চেষ্টা করা হচ্ছে। কীভাবে তাঁদের বের করে আনা যায়, সেই পরিকল্পনাও শুরু হয়েছে। যত ক্ষণ পর্যন্ত তা বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ কী হবে সেই নকশাও তৈরি। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিরন্তর কথা বলে চলেছে ভারত। তবে শেষমেশ কী ভাবে সুদানের ভারতীয়দের উড়িয়ে আনা হবে, তার পুরোটাই নির্ভর করবে সেখানকার পরিস্থিতির উপর, জানিয়ে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তার পরই, গত ২১ এপ্রিল উচ্চপর্যায়ের বৈঠকে বসেন স্বয়ং প্রধানমন্ত্রী।

এই পরিস্থিতিতে আজ 'অপারেশন কাবেরি'-তে ২৭৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়। তাঁদের জন্য দুটি পরিবহণ বিমান রাখা হয়েছে জেদাহ-য়। সেখানে পৌঁছানোর পর তাঁদের বাড়ি ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, গোটা সুদানজুড়ে ৩ হাজার ভারতীয় থাকে। 

 

আরও পড়ুন ; ক্ষমতার দখল ঘিরে উত্তপ্ত সুদান, মুখোমুখি সংঘর্ষে সেনা-আধাসেনা, প্রাণ গেল ভারতীয়ের

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget